We currently don't have news in this language. Please choose another language.
Taratala Building Collapse: নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়, তৃণমূল জমনায় ত্রুটিযুক্ত প্ল্যানে অনুমোদন, বলছেন মুখ্যমন্ত্রী
কলকাতা: তারাতলায় মাথার ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ। ৩ তলা একটা গুদাম ভেঙে মৃত্যু একাধিক। টন টন কংক্রিটের নীচে চাপা পড়ে শেষ হয়ে গেল একাধিক প্রাণ। কলকাতার বুকে নেমে এল বড়সড় বিপর্যয়। ভেঙে পড়ার পর দেখা গেল এক অদ্ভূত ছবি। যে সব শ্রমিকরা ভিতরে আটকা পড়েছিলেন, বাইরে থাকা সহকর্মীরা তাঁদের নাম ধরে ডাকতে থাকেন, ভিতরে আটকে থাকা যাঁদের সাড়া মিলছিল, তাঁদের ভরসা জোগানো হয় বাইরে থেকেই।
আরও পড়ুন: ড্রোনের মাধ্যমে দেখা হচ্ছে পুরোটা, উদ্ধার কার্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে সেনা, পুলিশ ও দমকল
তারাতলায় ভয়াবহ বিপর্যয়। নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে মারাত্মক দুর্ঘটনা। অনেকের মৃত্যু। আহত বহু। গোটা শেড ভেঙে পড়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী লোহার বিম কাটছে। অনেকেই আটকে চাপা পড়ে আছে।ভয়াবহ দৃশ্য। গ্য়াস কাটারের সাহায্যে কাটার কাজ। একজনকে উদ্ধার করে নিয়ে আসছে। স্ট্রেচারে আনা হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, "এটা ৩ তলা ছিল। দু'টো হয়ে গিয়েছিল। তৃতীয় ও দ্বিতীয় তলা ঢালাই হয়ে গিয়েছিল। প্রথম তলার ঢালাই চলছিল। পুরোটা বসে গিয়েছে। বুধবার বেলা ১২টা সাত নাগাদ তারাতলার ব্রেস ব্রিজের কাছে ট্রান্সপোর্ট ডিপো রোড এলাকায় এই নির্মীয়মান গোডাউন বিশাল বিম নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
আরও পড়ুন: তৃণমূলে এই বান্ধবী কালচারটা ব্যাপক ছিল, অনেকেরই বান্ধবী পালিয়েছে, সিআইডি দেখছে খুঁজে: দিলীপ ঘোষ
প্রতিদিনের মতো যাঁরা কাজ করছিলেন। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। ভিতরে যাঁরা আটকে পড়েছিলেন, বাইরে থেকে তাঁদের আশ্বস্ত করা হয়। আশ্বস্ত করেন পুলিশ, যাতে তাঁরা ভয় না পান। ভিতরে আটকে থাকাদের উদ্দেশ্যে এক পুলিশকর্মী বলেন, "আমরা জল পাঠাচ্ছি। তোমাদের চিন্তা করতে হবে না। কাজ হচ্ছে। আমরা সবাই বাইরে আছি। পুলিশ আছে। তোমাদেরকে আমরা উদ্ধার করব। সেইজন্য এসেছি। চিন্তা করবে না।"
মর্মান্তিক ভয়াবহ দৃশ্য। শেডের ভিতর দিয়ে একজন হাত বের করে জানান দেওয়ার চেষ্টা করছেন যে তিনি আটকে রয়েছেন। যে জায়গায় গ্যাসকাটার ব্যবহার করা হচ্ছে, সেখান থেকে একজন যুবক হাত বার করে জানান দিচ্ছিলেন তিনি ওখানে আছেন। একের পর এক জখম ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
RVNL অর্থাৎ রেল বিকাশ নিগম লিমিটেডের উদ্ধারকারী যন্ত্র ঢুকছে। অন্যদিকে উদ্ধারে নেমেছে সেনা বাহিনীও। এসেছে তাঁদের একের পর এক অ্যাম্বুল্যান্সও। এক প্রত্যক্ষদর্শী বলেন, "অনেক লোক আটকে রয়েছেন।"
ঘটনার খবর পেয়েই ছুটে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্রা পাল। এসে পৌঁছন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। বিকেলে ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী। সেখানেই ক্য়াম্পে বৈঠক করেন। তিনি বলেন, "১৭ জানুয়ারি প্ল্য়ান অ্য়াপ্রুভড হয়েছে। ২০২৬ সালের ১৭ জানুয়ারি। জমি লিজ নেয় শম্ভুনাথ বেহরা অ্য়ান্ড পার্টনার্স। প্রাথমিকভাবে যা পেয়েছি, ত্রুটিযুক্ত প্ল্য়ানে অনুমোদন দেওয়া হয়েছে।"
সেনাবাহিনী নেমেছে। নেমেছে কলকাতা পুলিশ, NDRF, দমকল। সব এজেন্সি কাজ চালাচ্ছে। জখমদের SSKM মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ