Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা

Audio Narrative Assistant
Executive Summary
ঝিলম করঞ্জাই, কলকাতা : তারাতলায় বিপর্যয়ে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ১৮ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

ঝিলম করঞ্জাই, কলকাতা : তারাতলায় বিপর্যয়ে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ১৮ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে তিনজন মৃত বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ, তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে এই মুহূর্তে ১৫ জনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। এই ১৫ জনের মধ্যে বেশ কয়েকজনের হাড়ে চোট আছে। ইন্টারনাল আঘাত রয়েছে বলে খবর। একের পর এক অ্যাম্বুলেন্সে তারাতলা থেকে আহত শ্রমিকদের নিয়ে আসা হচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁদের দ্রুত স্ট্রেচারে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ওটিও প্রস্তুত।

হাসপাতালে যাতে অতিরিক্ত ভিড় না হয় তা নিশ্চিত করতে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি সেখানে চিকিৎসক থেকে নার্স, সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। একের পর এক অ্যাম্বুলেন্সে তারাতলা থেকে আহত শ্রমিকদের নিয়ে আসা হচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁদের দ্রুত স্ট্রেচারে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ওটি প্রস্তুত রাখা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, তারাতলা থেকে এসএসকেএম পর্যন্ত যে রুট, সেই রুটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। যাতে দ্রুত আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়। ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসক এবং এসএসকেএমের আধিকারিকরা প্রতি মুহূর্তে আহতদের মনিটরিং করছেন। কার কী শারীরিক অবস্থা, কার কী প্রয়োজনীয়তা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতা চরমে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

KKR Captain: কে হচ্ছেন...

Read Next

West Bengal News Today Live Updates:...