We currently don't have news in this language. Please choose another language.
Taratala News: তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখতে SSKM-এ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
তারাতলায় গোডাউন বিপর্যয় মৃতের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। নির্মাণ গোডাউন ভেঙ্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ জন, আহত ১৮ জন। সকালে ধ্বংসস্তূপ থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। আজ সকালে এসএসকেএম ঘুরে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। গোডাউন ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতারের সংখ্যাও বেড়ে হয়েছে পাঁচজন। ধ্বংসস্তূপের নীচে গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার দিয়ে প্রাণের খোঁজ চালাচ্ছেন সেনা জওয়ানরা। চিহ্নিত করা গিয়েছে চারজনকে এমনই দাবি করছেন উদ্ধারকারীরা। সারারাত ধরে চলেছে উদ্ধার কাজ। আজ সকাল থেকেও চলছে উদ্ধার কাজ। তারাতলা বিপর্যয় মৃতদের আর্থিক সাহায্য এবং আহতদের ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা। আর আহতদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda