We currently don't have news in this language. Please choose another language.
Taratala News: "গাফিলতি, যে বানাচ্ছিল তাকে দ্রুত গ্রেফতার করে...", কী বললেন রাকেশ সিং?
Taratala Incident: তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ। ব্রেসব্রিজের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ। ভেঙে পড়া গোডাউনে এখনও অনেকে আটকে, উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। তারাতলায় বিপর্যয়, উদ্ধারকার্যের মনিটরিং করছেন মুখ্যমন্ত্রী। ঢালাইয়ের সময় ভেঙে পড়ল নির্মীয়মাণ গুদামের লোহার বিম। SSKM-এ আনা হল ৯জনকে, ৫জনের অবস্থা সঙ্কটজনক। ধ্বংসস্তূপে চাপা পড়ে বেশ কয়েকজনের মৃত্যু, দাবি রাকেশ সিংহের। ধ্বংসস্তূপের নীচে আটকে অন্তত ৫০জন, দাবি রাকেশ সিংয়ের। বিপর্যয়ে কন্ট্রোল রুম খুলল বিপর্যয় মোকাবিলা দফতর। কন্ট্রোল রুম: 1070, 8697981070, 033 22143526, 033 ২২৫৩৫১৮৫ ।
তারাতলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ। সেই বিপর্যয়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। সন্ধ্যা ৭টায় জীবিত অবস্থায় উদ্ধার এক। এই মুহূর্তে এটাই আশার খবর বলে মনে করছেন উদ্ধারকারীরা।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda