Taslima Nasrin : ২০ বছর পর পশ্চিমবঙ্গে ফিরছেন সাহিত্যিক তসলিমা নাসরিন, ১ অগাস্ট রবীন্দ্র সদনে অনুষ্ঠান

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : প্রায় ২০ বছর পর পশ্চিমবঙ্গে ফিরছেন বাংলাদেশের নির্বাসিত আগামী ১ অগাস্ট কলকাতার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

কলকাতা : প্রায় ২০ বছর পর পশ্চিমবঙ্গে ফিরছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ অগাস্ট কলকাতার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

জানা গিয়েছে, দীর্ঘদিন পর কলকাতায় পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন। লেখিকা ২০০৭ সালে কলকাতা ছাড়তে বাধ্য হন। ঐ বছরের নভেম্বর মাসে তাঁর একটি বইকে কেন্দ্র করে কলকাতায় তীব্র বিক্ষোভ ও হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর নিরাপত্তার কারণে তৎকালীন সরকার তাঁকে রাজ্য থেকে সরিয়ে নিয়ে যায়।

ই নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর ১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়তে হয় তসলিমা নাসরিনকে৷ তারপর প্রায় দু’দশক ধরে আমেরিকা, ইউরোপ, ভারতে রয়েছেন তিনি৷  দীর্ঘ সময় কলকাতায় থেকেছেন। কলকাতার শিল্পী সাহিত্যিক মহলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল গভীর। এ রাজ্যে তাঁর ভক্ত অসংখ্য। অথচ ২০০৭ সালে  একাধিক বিতর্ক এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে তাঁকে রাজ্য ছাড়তে হয়েছিল। এরপর প্রায় দুই দশক ধরে তিনি পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন।                        

সূত্রের খবর, ১ অগাস্ট রবীন্দ্র সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তসলিমা নাসরিন। তাঁর এই সফরকে কেন্দ্র করে সাংস্কৃতিক এবং রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। উল্লেখ্য, বামফ্রন্ট সরকারের আমলে তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে হয়েছিল। সেই ঘটনার প্রায় দুই দশক পর আবারও তাঁর পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তন রাজ্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।             

উল্লেখ্য, গত ২০২৫ এ তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবিতে সরব হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। 'বাংলাদেশে সংখ্যালঘু-নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়ায় তসলিমাকে নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়। কলকাতায় আশ্রয় নেন তিনি। কিন্তু, পরে কলকাতা থেকেও বিতাড়িত করা হয় তাঁকে। কলকাতা থেকে তাঁকে বিতাড়িত করতে তৎপর হয়েছিলেন যে কংগ্রেস নেতা, তিনি এখন তৃণমূলে' । রাজ্যসভার জিরো আওয়ারে বলেছিলেন শমীক ভট্টাচার্য। এবার পালাবদলের পর ২০ বছর পর রাজ্যে ফিরছেন বাংলাদেশের সাহিত্যিক, বাঙালির প্রিয় লেখিকা তসলিমা নাসরিন।                  

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Supreme Court on Mannat Expansion:...

Read Next

Mamata Banerjee: ২১ জুলাইয়ের...