TCS Q1 Results 2026 : TCS-এ বড় খবর ! নিট লাভ বাড়ল ৫ শতাংশ, একটা শেয়ার থাকলে পাবেন ১২ টাকা 

Audio Narrative Assistant
Executive Summary
Tata Consultancy Services : তথ্য় প্রযুক্তি ক্ষেত্রে (IT Sector) হাহাকারের মধ্যেই ভাল খবর শোনাল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS Q1 Results 2026)। প্রথম ত্রৈমাসিকে কোম্পানির নিট লাভ বেড়েছে ৫ শতাংশ। শেয়ার হোল্ডারদের জন্য বড় ঘোষণা করেছে কোম্পানি।

Tata Consultancy Services : তথ্য় প্রযুক্তি ক্ষেত্রে (IT Sector) হাহাকারের মধ্যেই ভাল খবর শোনাল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS Q1 Results 2026)। প্রথম ত্রৈমাসিকে কোম্পানির নিট লাভ বেড়েছে ৫ শতাংশ। শেয়ার হোল্ডারদের জন্য বড় ঘোষণা করেছে কোম্পানি। ইন্টারিম ডিভিডেন্ড (TCS Dividend) বাবদ দেওয়া হয়ে হবে ১২ টাকা। জেনে নিন, কবে দেওয়া হয়েছে রেকর্ড ডেট।      

এই বাজারেও কোন উপায়ে এই বৃদ্ধি
বাজার বিশেষজ্ঞরা বলছেন, তথ্য় প্রযুক্তি ক্ষেত্রে এখন কেবল ছাঁটাই পর্ব চলছে। সেখানে দাঁড়িয়ে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (Q1 FY27) লাভের মুখ দেখেছে TCS । মার্কেট এক্সপার্টেদের মতে,  কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ক্লাউড প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার ওপর ভরসা করেই এই লাভ করতে পেরেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। যেকারণে বিনিয়োগকারীদের ইন্টারিম ডিভিডেন্ডের সুখবর শুনিয়েছে টিসিএস বোর্ড।

কত নিট মুনাফা কোম্পানির
চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে টিসিএস-এর নিট লাভ বার্ষিক ভিত্তিতে ৫% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩,৩৪৯ কোটি টাকা। গত বছরের ঠিক এই সময়ে (Q1 FY26) মুনাফার পরিমাণ ছিল ১২,৭৬০ কোটি টাকা।

মোট আয় বেড়েছে কত
প্রথম কোয়ার্টারে সংস্থার কার্য পরিচালনগত রাজস্ব বার্ষিক ভিত্তিতে ১৪% বেড়ে হয়েছে ৭২,২৭৫ কোটি টাকা। এখন আপনার কাছে TCS-এর শেয়ার থাকলে প্রতি শেয়ারে পাবেন ১২ টাকা। প্রতি ইকুইটি শেয়ার পিছু ১২ টাকা করে প্রথম অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি। এই লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই, ২০২৬। শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে ৩১ জুলাই, ২০২৬-এর মধ্যে।

নতুন বড় চুক্তি
TCS-এর হিসেবখাতা বলছে, চলতি ত্রৈমাসিকে টিসিএস মোট ৯.৫ বিলিয়ন ডলারের নতুন চুক্তি স্বাক্ষর করেছে, যা আগামী দিনে সংস্থার আয় আরও বাড়াতে সাহায্য করবে। বর্তমানে বাজারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর চাহিদা বাড়ার সুবিধা সরাসরি পাচ্ছে সংস্থা। টিসিএস-এর বার্ষিক এআই রাজস্বের রান রেট এবার ২.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

কী বলছে কর্তৃপক্ষ
প্রথম ত্রৈমাসিকের এই ফল নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন টিসিএস-এর সিইও (CEO) কে কৃতিবাসন। তিনি জানিয়েছেন, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ক্লাউড রূপান্তর এবং জেনারেটিভ এআই প্রযুক্তিতে ক্লায়েন্টদের বিপুল বিনিয়োগের কারণে টিসিএস দীর্ঘমেয়াদি বৃদ্ধির লাইন থেকে সরেনি। 

আরও পড়ুন : BSNL আনল ৫১ টাকায় দুর্দান্ত প্ল্যান, ফ্রি সিমে যতখুশি কলিং, দিনে 2GB ডেটা 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Business

Read Previous

BJP News: বিজেপি-তে যোগ...

Read Next

Nakashipara News: খুনের...