We currently don't have news in this language. Please choose another language.
TMC 21 July : ২১ জুলাই নিয়ে বিপাকে মমতা-অভিষেক, কী কাণ্ড ঘটিয়েছেন ? নোটিস জারির নির্দেশ হাইকোর্টের
কলকাতা : বিধানসভা ভোটে ভরাডুবির পর আরও বিপাকে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে একের পর এক নেতা, মন্ত্রী ও প্রাক্তন বিধায়করা গ্রেফতার হচ্ছেন। এবার তৃণমূলের ২১ জুলাই নিয়ে মহা বিপদে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার মূল রাস্তা বন্ধ করে সভার আয়োজন করায় আদালত অবমাননার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিস জারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ।
২০১৮ সালে হাইকোর্ট জানিয়েছিল, শহরের কোনও মূল রাস্তা সভার জন্য পুরোপুরি বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে ২০২৫ সালে শহিদ দিবসের সভা করে তৎকালীন ক্ষমতায় থাকা দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই মামলার শুনানি ছিল। সেখান থেকে তৃণমূলকে আদালত অবমাননার নোটিস দেওয়া হয়েছে।
আরও আইনি লড়াইয়ে জর্জরিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ২১ জুলাই কলকাতার মূল রাস্তা বন্ধ করে সভার আয়োজন করায় আদালত অবমাননার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আইনজীবী শ্রীকান্ত দত্ত জানান, ''প্রতি বছরই ২১ জুলাই ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউজের সামনে বিরাট সমাবেশ করে তৃণমূল!এই প্রেক্ষাপটেই এবার আইন গেরোয় তারা।''
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
অরিন্দম প্রধান