TMC Bank Account: 'হোটেল থেকে প্রাইভেট...', TMC'র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কী কী খরচ হত ? মুখ খুললেন অরূপ বিশ্বাস

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : তৃণমূলের তহবিল নিয়ে বিতর্কের মধ্য়েই অ্য়াকশন মুডে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। তদন্তের স্বার্থে, আগেই HDFC ব্য়াঙ্কে তৃণমূলের নামে থাকা ৩ টে অ্য়াকাউন্ট 'ডেবিট ফ্রিজ' করে দেয় পুলিশ। তথ্য খতিয়ে দেখতে তদন্তে নামে ED.

কলকাতা : তৃণমূলের তহবিল নিয়ে বিতর্কের মধ্য়েই অ্য়াকশন মুডে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। তদন্তের স্বার্থে, আগেই HDFC ব্য়াঙ্কে তৃণমূলের নামে থাকা ৩ টে অ্য়াকাউন্ট 'ডেবিট ফ্রিজ' করে দেয় পুলিশ। মঙ্গলবার লেনদেন সম্পর্কিত তথ্য খতিয়ে দেখতে তদন্তে নামে ED. ৫ জায়গায় তল্লাশি অভিযান চালায়। আর তারপরই সেই ৩ অ্যাকাউন্ট মিলিয়ে মোট ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্য়দিকে, সম্প্রতি তহবিল-তদন্তে পুলিশের কাছে বয়ান দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর শিবিরে থাকা ৫ জন বিধায়ক।

'কালীঘাট তৃণমূল'-এর ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই 'ডেবিট ফ্রিজ' করেছে পুলিশ। এবার ED-র নজরেও সেই অ্যাকাউন্ট। ইতিমধ্যেই ECIR দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি। ED-র আতসকাচের তলায় কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। যাদের রেজিস্টার্ড অফিস ধর্মতলার কাছে রাধাবাজার স্ট্রিটে। ED সূত্রে জানা যাচ্ছে, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত মামলায় এই সংস্থার কী ভূমিকা রয়েছে, সেটা খতিয়ে দেখতে তল্লাশি চলছে। মূলত এই সংস্থার মাধ্যমে তৃণমূলের নেতারা ভোটের আগে ও বিভিন্ন সময় তারা বেশ কিছু জায়গায় বুকিং করতেন এবং এই সংস্থার মাধ্যমে চপারও বুকিং হত।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Weather Update: হলুদ-কমলা...

Read Next

Baruipur Case: ছোট্ট বস্তা,...