TMC Corruption List : পাহাড় প্রমাণ দুর্নীতি ! কয়লা থেকে গরু, তৃণমূলের কোন কোন স্ক্যামের 'ফাইল' খুলছে ?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : মঙ্গলবার রাজ্যপালের অভিবাসনের জবাবি ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৎকালীন সরকারের  দুর্নীতি প্রসঙ্গ টেনে রীতিমতো গর্জে উঠলেন। টেনে আনলেন ১০০ দিনের কাজ, আবাস দুর্নীতি, লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির কথা। মুখ্যমন্ত্রী আরও জানালেন, দুর্নীতিতে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত

কলকাতা : মঙ্গলবার রাজ্যপালের অভিবাসনের জবাবি ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৎকালীন সরকারের  দুর্নীতি প্রসঙ্গ টেনে রীতিমতো গর্জে উঠলেন। টেনে আনলেন ১০০ দিনের কাজ, আবাস দুর্নীতি, লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির কথা। মুখ্যমন্ত্রী আরও জানালেন, দুর্নীতিতে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করতেও নতুন আইন আনবে সরকার। একটাও চোরকে ছাড়া হবে না। বিধানসভায় এভাবেই কড়াবার্তা দিলেন তিনি। 

স্কুল থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতি। ১০০ দিনে কাজ, আবাসে দুর্নীতি, বালি চুরি, কয়লা চুরি গরু চুরি, তৃণমূলের জমানায় নানা জায়গা থেকে সামনে এসেছে পাহাড় প্রমাণ দুর্নীতি। নাম জড়িয়েছে হেভিওয়েট নেতা থেকে মন্ত্রীদের। এমনকী, তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পরও তাদের ১৫ বছরের শাসনকালের সময়কার কেলেঙ্কারিরও নতুন করে পর্দাফাঁস হচ্ছে।  

ত্রাণ দুর্নীতি, মাটি চুরি, 'মাইনোরিটি স্কলারশিপ', উজ্জ্বলা যোজনা দুর্নীতি, বার্ধক্যভাতা, শিক্ষাশ্রী, মেধাশ্রী, 'লক্ষ্মীর ভাণ্ডার'-এ দুর্নীতির মতো ভুরি ভুরি অভিযোগ উঠছে। এই প্রেক্ষিতে কড়া অ্য়াকশন নিয়েছে বিজেপির সরকার। গ্রেফতার হয়েছে অনেকে। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এনিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ জানিয়ে দিলেন, চুরি করলে সম্পত্তি বাজেয়াপ্ত এবং নিলাম করার আইনও আনতে চলেছে তাঁদের সরকার।

আরও পড়ুন - শুধু কি লক্ষ্মীর ভাণ্ডার ? স্কলারশিপ থেকে এলপিজি, কোন কোন প্রকল্পে দুর্নীতি করেছে TMC? জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যপালের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ''একটা চোরকে ছাড়া হবে না। কোনও চোরকে ছাড়া হবে না।'' ''আর একটা কমিশন হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। আর মেম্বার সেক্রেটারি, যাঁর নাম শুনলে অনেকেই আপনারা ভয় পান, ADG র‍্যাঙ্কের IPS কে জয়রামন। যত চুরি করেছেন, 'মনরেগা'র চুরি, আবাসের চুরি, 'জলজীবন মিশন'-এর চুরি, 'লক্ষ্মীর ভাণ্ডার'-এ চুরি। যত চুরি করেছেন, এই কমিশনে অভিযোগ পড়বে এবং তাঁদেরকে শ্রীঘরে যেতে হবে। আর আগামী এই অধিবেশনের শেষ দিনে যে আইন আসছে, সেই আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করার কাজও এই সরকার করবে।''

তবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কিছুটা সমর্থন করেন তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি জানান, ''সরকারি কাজে সত্যিই যদি কেউ দুর্নীতি করে থাকে, তাদের শাস্তি হোক। কিন্তু খেয়াল রাখতে হবে, এটার যাতে অপপ্রয়োগ বা অপব্যবহার যাতে না হয়। যাতে কাউকে প্রতিহিংসা পরায়ণ ভাবে সর্বশান্ত করতে অভিযোগ লাগিয়ে দিয়ে না করা হয়। তাহলে নিশ্চয়ই পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নিয়ে কথা বলা হবে।''

আরও পড়ুন - লক্ষ্মীর ভাণ্ডারে কীভাবে দুর্নীতি ? কোন কোন জেলায় পুরুষরা টাকা নিয়েছেন ? জানালেন মুখ্যমন্ত্রী

হুঁশিয়ারির পাশাপাশি এদিন বিধানসভার ভাষণে নতুন দুর্নীতির অভিযোগের ফাইলও খুলেছেন মুখ্য়মন্ত্রী, একথা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। তৃণমূল জমানার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা BGBS নিয়ে চাঞ্চল্য়কর তথ্য় সামনে আনেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ''আপনার নেত্রী কী কী করেছে কাণ্ড-কারখানা দেখবেন? BGBS (বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট)...খুব বড়বড় কথা বলেন না! এই ৩২৪.৭৩ কোটি টাকা FICCI-কে দিয়েছেন। দেখবেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সই। মোট ৩২৪ কোটি! এ তো হিমশৈলের চূড়া মাত্র। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে?'' দুর্নীতিমুক্ত রাজ্য গড়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট পেয়েছে বিজেপি। এখন বিজেপি সরকারের থেকেও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ দেখতে চাইছে রাজ্যবাসী। শুধু সময়ের অপেক্ষা। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Fan Electricity Bill : সিলিং...

Read Next

কমিশনে গেলেন...