TMC Councilor Arrested: 'শ্লীলতাহানি, জলা জমি ভরাট, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি' - ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার কলকাতার আরেক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

Audio Narrative Assistant
Executive Summary
হিন্দোল দে, কলকাতা : গ্রেফতার কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন ১১ নম্বর বরোর চেয়ারম্য়ান তারকেশ্বর চক্রবর্তী। একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

হিন্দোল দে, কলকাতা : গ্রেফতার কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন ১১ নম্বর বরোর চেয়ারম্য়ান তারকেশ্বর চক্রবর্তী। একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী অশান্তি, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। ২৩ তারিখ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। 

ভোট পরবর্তী হিংসা থেকে শ্লীলতাহানি, জলা জমি ভরাট থেকে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি, একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন ১১ নম্বর বরোর চেয়ারম্য়ান তারকেশ্বর চক্রবর্তীকে। তাঁকে ঘিরে উঠল চোর স্লোগান। প্রিজন ভ্য়ান লক্ষ্য় করে ছোড়া হল ডিম। গত মঙ্গলবার, তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় এক বিজেপি কর্মী। অভিযোগ, তাঁর বাড়িতে ঢুকে অত্য়াচার, লুঠপাট, এমনকী খুনের হুমকি পর্যন্ত দেন তারকেশ্বর চক্রবর্তী। শুক্রবার গভীর রাতে, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ। শনিবার দফায় দফায় সার্ভে পার্ক ও পূর্ব যাদবপুর থানার সামনে চলে বিক্ষোভ। 

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন একের পর এক কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

Fact Check : ফের...

Read Next

'আমি ময়দানে নামলে...