We currently don't have news in this language. Please choose another language.
TMC Fund Controversy : 'পার্টির খরচে যদি কেউ...', চার্টার্ড ফ্লাইট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের; অভিষেক বললেন...
কলকাতা : তৃণমূলের অ্য়াকাউন্ট বিতর্কের মধ্যেই চার্টার্ড ফ্লাইট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করতে দিল্লি গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দিল্লি যাওয়া নিয়ে আজ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ। যার পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
প্রেক্ষাপট...
তৃণমূলের অ্য়াকাউন্ট বিতর্ক নয়া মোড় নিয়েছে। ঋতব্রতপন্থী ১০ জন বিধায়ক তদন্তের দাবি জানিয়েছেন। এনিয়ে বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সন্দেহজনক বলে চিঠিতে অভিযোগ জানানো হয়েছে। বেআইনি টাকা ঢুকতে পারে ৩টি অ্যাকাউন্টে, এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে চিঠিতে। টাকার উৎস ও লেনদেন খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। ঋতব্রতপন্থী ১০ জন তৃণমূল বিধায়কের পুলিশের কাছে তদন্তের আর্জি জানিয়েছেন।
এ প্রসঙ্গে ঋতব্রত বলেছেন, "আমাদের একাধিক বিধায়ক, তাঁরা...আমি গতকালও সাংবাদিক সম্মেলনে বলেছিলাম, আমাদের মনে হয় অ্যাকাউন্টে যে টাকা...এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এটা যে তোলাবাজির টাকা নয়...নানা ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই যে টাকা...ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট ...হয়তো এই টাকা থেকেই খরচ হচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের বিধায়করা বিধাননগরে অভিযোগ দায়ের করেছি।"
এই আবহে কুণাল ঘোষ বলেছেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান, না চার্টার্ড বিমান, বা কোনও বিশেষ বিমান আমি বলতে পারব না। এ বিষয়ে আমি কথা বলার কেউ নই। কিন্তু, পার্টির খরচ করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকেন, তাহলে আমি কোনওমতে সেটা সমর্থন করছি না।"
যার জবাবে অভিষেক বলেছেন, "যারা বলছেন, আমি কীসে আসছি, কীসে যাচ্ছি, কোথা থেকে নামছি, তাঁরা যদি লিখিত দিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাসে যাবে...আমার পাশে সিটে যদি কেউ বসেন, যেটা আমার সঙ্গে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহকর্মী, তিনি যদি আমার বিরুদ্ধে বলেন, আমি তাঁর বিরুদ্ধে বলব না।"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
দীপ মজুমদার