TMC Leaders Arrested : নেতা, মন্ত্রী থেকে কাউন্সিলর, তৃণমূলের কোন কোন হেভিওয়েটরা গ্রেফতার হলেন ?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবি, এর পর আরও বিপাকে তৃণমূল কংগ্রেস। বঙ্গে নতুন সরকার আসতেই একের পর এক অপরাধ ও দুর্নীতির ফাইল খোলা হচ্ছে। আর এতেই বিপাকে পড়েছেন তৎকালীন তৃণমূল সরকারের নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর থেকে ছোটো-বড় সব নেতারা।

কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবি, এর পর আরও বিপাকে তৃণমূল কংগ্রেস। বঙ্গে নতুন সরকার আসতেই একের পর এক অপরাধ ও দুর্নীতির ফাইল খোলা হচ্ছে। আর এতেই বিপাকে পড়েছেন তৎকালীন তৃণমূল সরকারের নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর থেকে ছোটো-বড় সব নেতারা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হচ্ছেন একে একে। ভিন রাজ্যে গিয়ে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না।

পুরী থেকে সুশান্ত ঘোষকে গ্রেফতার করার পর আরও এক প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না! কর্ণাটকের বেলাগাভি থেকে গ্রেফতার করা হল হুগলির তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়কে। একদিকে যখন দল ভেঙে দুই টুকরো, একদিকে মমতা অন্যদিকে ঋতব্রত। কার হাতে থাকবে তৃণমূলের ক্ষমতা সেই নিয়ে চর্চা যখন তুঙ্গে, ঠিক তখন এই গ্রেফতার আরও দুর্বল করে তুলছে তৃণমূল কংগ্রেসকে। 

কোন কোন মন্ত্রী গ্রেফতার হয়েছেন ? 
পালা বদলের পর রাজ্যে তৃণমূল নেতা-কর্মী-কাউন্সিলরদের ধরপাকড় চলছিলই। তার মাঝে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে ৪ প্রাক্তন মন্ত্রীকেও। তাদের মধ্যে অন্যতম হলেন - 
১. প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। 
২. প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। 
৩. প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। 
৪. এবং প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। 

কোন কোন বিধায়ক গ্রেফতার হয়েছেন ? 

মন্ত্রীদের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে একাধিক প্রাক্তন তৃণমূল বিধায়ককেও। তাঁদেরর মধ্য়ে অন্য়তম হলেন সব্য়সাচী দত্ত!
১. প্রাক্তন বিধায়ক সব্য়সাচী দত্ত।
২. প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। 
৩. প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। 

কোন কোন নেতা ও কাউন্সিলর গ্রেফতার হয়েছেন ?

মন্ত্রী-বিধায়কদের পাশাপাশি গ্রেফতার হয়েছেন তৃণমূলের বহু ছোটো-বড়ো, মাঝারি নেতাও। মূলত তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, ভয় দেখান, হিংসা ছড়ানোর অভিযোগে আটক ও গ্রেফতার করা হয় তাঁদের। 
১. ভোট পরবর্তী হিংসা মামলায় পাণ্ডবেশ্বরের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। 
২. ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায়।
৩. উত্তর ২৪ পরগনায় হুমকি ও তোলাবাজির ঘটনায় গ্রেফতার করা হয় শুকুর আলি পুরকায়েতকে।
৪. তোলাবাজির অভিযোগে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুশুয়া রায় ও তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় এর ছেলে অনিন্দ্য রায়কে।
৫. গ্রেফতার মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলর সুসময় মুখোপাধ্যায়। 
৬.গ্রেফতার হলেন উলুবেড়িয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল যাদব। 
৭. তোলাবাজি সহ বহু অভিযোগের ভিত্তিতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষকে গ্রেফতার করেছে। 
৮. জাহাঙ্গীর খান। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

El Nino : এল নিনো কি...

Read Next

Suruchi Sangha : LIC-র জমি দখল...