We currently don't have news in this language. Please choose another language.
TMC News: বাঁকুড়া পুরসভায় পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো তৃননূলেরই ১৬ জন কাউন্সিলার
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূলে ভাঙন। দিকে দিকে বেসুরো দলের নেতা, কর্মীরা। রাজ্যসভা থেকে লোকসভা সর্বত্রই বিদ্রোহের সুর। মমতা বন্দোপাধ্যায়ের পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন দীর্ঘদিনের একের পর এক সঙ্গী সাথীরা। সেই প্রভাব পড়ছে পুরসভাগুলিতেও কলকাতা হোক ব্যারাকপুর সব পুরসভাগুলিতেই দেখা যাচ্ছে ফাটল, একের পর পুরসভা হাতছাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের (TMC News)।
এবার একই ছবি দেখা গেল বাঁকুড়ায়ও। বাঁকুড়া পুরসভায় পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো তৃনমূলেরই ১৬ জন কাউন্সিলার। গতকাল উপ-পুরপ্রধান সহ মোট ১৬ জন তৃনমূল কাউন্সিলার জেলা শাসকের দফতরে গিয়ে লিখিতভাবে নিজেদের অনাস্থা জমা দেন।
বাঁকুড়া পুরসভায় ২৪ জন কাউন্সিলারের মধ্যে ২১ জন তৃনমূলের। পুরসভায় তিনজন নির্দল কাউন্সিলার থাকলেও তাঁদের মধ্যে ১ জন পরবর্তীতে তৃণমূলে ও একজন বিজেপিতে যোগ দেন। এতদিন এই পুরসভায় পুরপ্রধান পদে আছেন অলকা সেন মজুমদার। আজ পুরপ্রধান অলকা সেন মজুমদারের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব এনে বাঁকুড়ার জেলা শাসকের দ্বারস্থ হন উপ পুরপ্রধান সহ তৃনমূলেরই ১৬ জন কাউন্সিলার।
বিক্ষুব্ধ কাউন্সিলারদের দাবি রাজ্যে পালাবদলের পর থেকেই পুরপ্রধান বিজেপির অঙ্গুলীহেলনে চালিত হচ্ছেন। পুরসভার বিগত বোর্ড মিটিংয়ে তিনি অন্যান্য কাউন্সিলারদেরও বিজেপির কথামতো এলাকায় কাজ করার পরামর্শ দেন। পুরপ্রধানের এই একনায়কতন্ত্র ও বিজেপির সঙ্গে যোগসাজস তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলে দাবি। অবশ্য পুরপ্রধান এই বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। তাঁর দাবি এই বিষয়ে তিনি কিছুই জানেন না।
আরও পড়ুন:- সোনারপুরে কাউন্সিলারের ওয়ার্ডে সরকারি সামগ্রী উদ্ধারে চাঞ্চল্য, ডিম ছুঁড়ে বিক্ষোভ স্থানীয়দের
অপরদিকে সংসদেও তৃণমূলে আরও ভাঙন ধরল। রাজ্যসভায় ১৩ থেকে কমে ১০-এ এসে ঠেকল তৃণমূল। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন আলিপুরদুয়ারের প্রকাশচিক বরাইক। প্রকাশচিক বরাইককে রাজ্যসভায় এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তাতে তৃণমূল কংগ্রেসের ওপর থেকে কি পুরোপুরি রাশ হারাচ্ছেন দলনেত্রী?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda