We currently don't have news in this language. Please choose another language.
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
ABP Ananda LIVE : এক গাড়িচালকের এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ উঠল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ ও গ্রেফতার হওয়া পানিহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধে। ঘটনায় সুশান্ত সরকার নামে এক হোটেল মালিককে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে ২০২৪ সালের নভেম্বর মাসে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলের মালিক সুশান্তর গাড়ি চালাতেন এক ব্যক্তি। তিনি লটারিতে এক কোটি টাকা জেতেন। তা জানতে পেরে তাঁকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান সুশান্ত। সেখানে আগ্নেয়স্ত দেখিয়ে এবং মারধর করে লটারির টিকিটটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পালা বদলের পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন গাড়িচালক।
আরও খবর...
বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। কথা বললেন নিহত ছাত্রীর মায়ের সঙ্গে। শুধু নিহত নাবালিকার পরিবারের সঙ্গেই নয়, এদিন বারুইপুরে গণপিটুনিতে মৃত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। পরিবারের হাতে তুলে দেন অর্থসাহায্য।
ইঙ্গিত মিলেছিল গতকালই। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিলেন অনুব্রত মণ্ডল। শনিবার তাঁকেই ফের বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হল। একশো শতাংশ ভালভাবে কাজ করব, বললেন অনুব্রত মণ্ডল। যদিও শরীর খারাপ থাকায় এদিন 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের বৈঠকে যোগ দিতে পারেননি তিনি। এ নিয়ে অবশ্য কটাক্ষ করেছে 'কালীঘাট-তৃণমূল'।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda