TMC News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে আরও ৪ তৃণমূলের বিদ্রোহী সাংসদ

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: তৃণমূলের লোকসভার সংখ্য়াগরিষ্ঠ সাংসদই এখন বিদ্রোহীদের তালিকায়। সেই তালিকা আরও বাড়তে পারে বলে জল্পনা। আর এরই মধ্যে, বুধবার রাতে নরেন্দ্র মোদি ও অমিত

নয়াদিল্লি: তৃণমূলের লোকসভার সংখ্য়াগরিষ্ঠ সাংসদই এখন বিদ্রোহীদের তালিকায়। সেই তালিকা আরও বাড়তে পারে বলে জল্পনা। আর এরই মধ্যে, বুধবার রাতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের আস্থাভাজন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করলেন আরও ৪ তৃণমূলের বিদ্রোহী সাংসদ। 

আরও পড়ুন, গ্রেফতার এবার কলকাতা পুরসভার সদ্য় প্রাক্তন মেয়র পারিষদ, ধৃতকে লক্ষ্য করে ছোড়া হল ডিম

একদিক শুধুই ভাঙছে, আরেকদিক ফুলেফেঁপে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতির বহর যত বাড়ছে, ততই লাভ হচ্ছে বিজেপির। এবার তৃণমূলের বিদ্রোহী লোকসভার সাংসদদের তালিকায় যুক্ত হল আরও ৪ নাম। সূত্রের খবর, বুধবার রাতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন এবং হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করলেন আরও ৪ তৃণমূল সাংসদ। বৈঠকে ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, ও কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়-সহ ৪ জন তৃণমূল সাংসদ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। 
 
রাত ১১টা নাগাদ ভূপেন্দ্র যাদবের বাড়ি থেকে বের হন শুভেন্দু অধিকারী। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা গড় দক্ষিণ কলকাতাতেও এবার চওড়া হল ভাঙন। ফের থাবা বসাল বিজেপি। আগেই ভবানীপুর থেকে হেরে গেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই ভেঙে পড়েছে তাঁর সাম্রাজ্য। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, জুন মালিয়া, দেব, এককালে যাঁরা ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অত্য়ন্ত কাছের, 
আস্থাভাজন, তাঁরাই এখন তৃণমূলের 'বিদ্রোহী' সাংসদ। তাঁদের রাশ যে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে নেই, তা আগেই স্পষ্ট করে দিয়েছেন।

বীরভূমের বিদ্রোহী তৃণমূল সাংসদ  শতাব্দী রায় বলেন, আমার মনে হচ্ছে দিদি আর দলটা চাইছে না। আর আমি ওই জায়গা থেকে দিদিকে আর মানছি না। সোমবারই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন খোদ শুভেন্দু অধিকারী। বৈঠকের পরই বিদ্রোহী সাংসদরা জানিয়ে দেন, তাঁরা বিজেপির নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করবেন। বিদ্রোহী তৃণমূল সাংসদ  কাকলি ঘোষ দস্তিদার, আমরা এনডিএর সঙ্গে এগোতে চাই। শুভেন্দুই বৈঠকের আহ্বান করেছিলেন। এরপর থেকেই জল্পনা শুরু হয়, তৃণমূলের বিদ্রোহীদের সংখ্য়া আরও বাড়তে পারে। তাতে যুক্ত হতে পারে, 
 
যাদবপুরের তৃণমূল সাংসদ সাংসদ সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের নামও। তৃণমূলের সাসপেন্ডেড নেতা, ঋজু দত্ত, সোশ্য়াল মিডিয়ায় লেখেন। তৃণমূল সাংসদ সায়নী ঘোষ তথাকথিত 'বিদ্রোহী তৃণমূল সাংসদ' শিবিরে যোগ দিচ্ছেন। লাইনে আরও অনেকে আছেন। পরই ভূপেন্দ্র যাদলের বাড়িতে আরেক দফায় বৈঠক হল। বৈঠকে উপস্থিত ছিলেন মালা রায়, সায়নী ঘোষ সহ ৪ জন সাংসদ। 

মালা রায়কে ২০১৯ সালে কলকাতা দক্ষিণ থেকেই প্রার্থী করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ২০১৯, ২০২৪ পরপর ২ বার জিতে সংসদে যান মালা রায়। অন্য়দিকে যাদবপুর লোকসভা কেন্দ্রে। ২০২৪-এ তৃণমূলের তরফে জিতে সাংসদ হন সায়নী ঘোষ। এবার এই দুজনও বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও এরাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Cooch Behar News: চাপের মুখে...

Read Next

TMC News: দিল্লিতে...