We currently don't have news in this language. Please choose another language.
TMC News: ‘অভিষেকের থেকে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট…সিপিএম, বিজেপি সব বাচ্চা’, মমতার ‘সেনাপতি’কে ধারাল আক্রমণ মদন মিত্রের
কলকাতা: 'কালীঘাট তৃণমূলে'র থেকে সরে এসেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে একনাগাড়ে আক্রমণ মদন মিত্রের। 'ঋতব্রত শিবিরে' এসেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলতে শুরু করেছেন তিনি। এবিপি আনন্দের 'ঘণ্টাখানেক সঙ্গে সমুন' অনুষ্ঠানে এসে আরও মারাত্মক অভিযোগ করলেন মদন। তাঁর দাবি, অন্যদের সামনে রেখে আড়াল থেকে খেলতেন অভিষেক। তাঁর মধ্যে 'অপরাধ প্রবৃত্তি' (Criminal Instinct) প্রবল। (Madan Mitra Attacks Abhishek Banerjee
মমতার ছায়াসঙ্গী থাকাকালীনও একাধিক বার অভিষেকের বিরুদ্ধে মুখ খুলেছিলেন মদন। মমতার জায়গায় বসতে 'অভিষেক তাড়াহুড়ো' করছেন বলে মন্তব্য করেছিলেন। এদিন তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্য়ায় মুখ্যমন্ত্রী হবেন! হোন না, কে আপত্তি করেছে? কিন্তু তার জন্য থ্রেট করে, এই করে, সেই করে...।" (TMC News)
অভিষেককে নিয়ে মদন এদিন আরও বলেন, "অভিষেক আসার পর দেখল, তিন জনকে রেডি করতে হবে, যারা ওর মুখশ্রী, পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায় এবং সুব্রত বক্সি। ওদের সামেন রেখে, পিছন থেকে ও খেলতে শুরু করল। আমি বলছি, যদি ক্রিমিনাল পলিটিক্স হয়, তাহলে ক্রিমিনাল পলিটিক্সে অভিষেকের থেকে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট...রাজনীতিকরা বাচ্চা। সিপিএম-বিজেপি সব বাচ্চা। আমি ভয় পাচ্ছি না, কারণ এরা যখন দাঁত খসে যায় হাউ হাউ করে। দাঁত থাকতে মূল্য বোঝে না। এখন তো কিছু দিন ঘুমাও! ভয় আউট, ভরসা ইন।"
আরও পড়ুন: ‘অভিষেকের জন্যই জেলে গেলাম, ওর জন্যই শেষ মমতা’, বলেলন অনুব্রত মণ্ডল, কড়া ভাষায় আক্রমণ করলেন
অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়ের প্রসঙ্গ টেনে মদন বলেন, "আপনার বাড়ির লোককে গয়না সমেত, বেআইনি গয়না সমেত কাস্টসম ধরেছিল। রাজীব কুমার অ্যান্ড কোম্পানি ভিতর থেকে টেনে বের করে নিয়ে এসেছিল। আমার বাড়ির পিছনে যদি ১৬০ কোটি টাকার কপ্টার থাকত, আমিও বাহানা দিতাম না। এই কপ্টারগুলি ভাড়া দেওয়া হচ্ছিল, সুদ কে নিচ্ছে...নির্বাচনে এলিতেলি যাদের কপ্টার দেওয়া হয়, তার চেয়ে পরিশ্রমী বিধায়কদের দিলে অনেক ভাল রেজাল্ট হতো।"
মমতাকেও এদিন আক্রমণ করেন মদন। বলেন, "একটা কথা বলি, কিছু মনে করবেন না। তৃণমূলটা আপনার। পার্টি আপনি তৈরি করেছেন, স্বীকার করছি। কিন্তু তৃণমূলকর্মীদের রক্ত জল করা কোটি কোটি টাকা ব্যাঙ্কে...ওটা কিন্তু আপনার নয়।"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ