TMC News : হাড়োয়ায় তৃণমূল নেতার বাগানবাড়িতে সরকারি ত্রাণ ! হাতুড়ি দিয়ে গেট ভেঙে ঢুকলেন মহিলারা

Audio Narrative Assistant
Executive Summary
হাড়োয়া : হাড়োয়ায় তৃণমূল নেতার বাগানবাড়িতে সরকারি ত্রাণ ! তৃণমূল নেতা চন্দন দাস ও মণিরুল মণ্ডলের বাগানবাড়িতে হানা দিলেন মহিলারা। বাগানবাড়িতে অসামাজিক কাজকর্ম চলত

হাড়োয়া : হাড়োয়ায় তৃণমূল নেতার বাগানবাড়িতে সরকারি ত্রাণ ! তৃণমূল নেতা চন্দন দাস ও মণিরুল মণ্ডলের বাগানবাড়িতে হানা দিলেন মহিলারা। বাগানবাড়িতে অসামাজিক কাজকর্ম চলত বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। এদিন হাতুড়ি দিয়ে বাগানবাড়ির গেট ভেঙে চলে বিক্ষোভ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, "পাড়ার মহিলারা অত্যাচারিত হয়েছিলেন। তাঁরা সবকিছু থেকে বঞ্চিত হয়েছেন। সাধারণ মানুষ কোনও সুযোগ-সুবিধা পাননি। প্রকৃত গরিব মানুষের ত্রাণ-সামগ্রী এই বাড়িতে মজুত ছিল। কিন্তু, আজ আমরা ঘর ভেঙে দেখি সামান্য ত্রিপল ছাড়া কিছু নেই। রাতারাতি সেই ত্রাণের মাল পার হয়ে গেছে। এই বাড়িতে যে অবৈধ কাজকর্ম চলত তার প্রমাণ আমরা রাতের অন্ধকারে বহুবার পেয়েছি। পাড়ার মানুষ আমাদের কাছে রিপোর্ট করেছিলেন। কিন্তু, সেই রিপোর্ট অনুযায়ী আমরা তখন কাজ করতে পারিনি। কারণ, সরকার তাঁদের ক্ষমতায় ছিল। আজ আমরা এখানে এসেছি মানুষ যাতে সুষ্ঠু পরিবেশে বাস করতে পারেন।"

থরে থরে রাখা ত্রাণ সামগ্রী। ডাঁই করে রাখা সরকারি ত্রিপল থেকে শাড়ি ও বাচ্চাদের জামাকাপড়। যে সমস্ত জিনিস দুর্যোগে বিধ্বস্ত মানুষের পাওয়ার কথা ছিল, তাই-ই মিলেছে, প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসে। এই ছবি, রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির অফিসের। বাগুইআটির ৪৪ নম্বর বাসস্ট্যান্ড এলাকার এই অফিসে বিধায়ক থাকাকালীন কাজ চালাতেন অদিতি মুন্সি। বৃহস্পতিবার, প্রাক্তন তৃণমূল বিধায়কের এই ঠিকানাতেই সদলবলে অভিযান চালান সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। উদ্ধার হয় ত্রিপল, শাড়ি থেকে শুরু করে প্রচুর ত্রাণের সামগ্রী। 

অদিতি মুন্সির অফিস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরেই রয়েছে নারায়ণতলা ব্যায়াম সমিতির অফিস। বৃহস্পতিবার, সেখানেও বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। সেইসঙ্গে উদ্ধার হয় বিপুল পরিমাণে ধারালো অস্ত্র।

এই অফিসটি বিধাননগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই-এর।

দক্ষিণ ২৪ পরগনায় আবার, তৃণমূল কাউন্সিলরের বাড়ি ও অফিস থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। রাজপুর-সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রা ঘোষালের অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়দের একাংশ। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে দেওয়া হয় 'চোর চোর' স্লোগান। ছোড়া হয় ডিম।

এদিকে দিকে দিকে ত্রাণ-দুর্নীতি ও বিক্ষোভের আবহে অন্য ছবি দেখা যায় বসিরহাটে। পুলিশকে চিঠি দিয়ে তাঁর বাড়িতে মজুত থাকা বিপুল সরকারি ত্রাণ সামগ্রী প্রশাসনের ঘরে ফেরত পাঠান বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পরিবর্তনের পর, জেলায় জেলায় বহু তৃণমূল নেতা-কর্মীর ঘর, গোডাউন থেকে উদ্ধার হচ্ছে রাশি রাশি সরকারি ত্রাণ সামগ্রী। তা নিয়ে বিক্ষোভ, জনরোষের মুখেও পড়তে হচ্ছে তাঁদের।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Shani : কাঁটার ঘায়ে...

Read Next

Mamama Banerjee:...