We currently don't have news in this language. Please choose another language.
TMC News: 'অসুস্থ ছিলেন না, তাঁর জায়গায় অরাজনৈতিক যুবককে নিয়ে আসা হয়', সুদীপ মমতার সঙ্গ ছাড়তেই যা বললেন সুখেন্দুশেখর
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : "অসুস্থতার অজুহাত দেখিয়ে সরিয়ে দেওয়া হল। যদিও তিনি অসুস্থ সেই সময় ছিলেন না।" কয়েক দশকের পুরনো সঙ্গী সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় তৃণমূলনেত্রীর সঙ্গ ছাড়তেই এমনই মন্তব্য করলেন সদ্য সাংসদ পদ ও তৃণমূলত্যাগী সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, "সুদীপদা খুবই প্রবীণ নেতা। ১৯৭২ সালে যখন তিনি পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, তখন তাঁর অধীনে আমরা কাজ করেছি। তখন থেকে তাঁকে চিনি। ৫৪ বছর হয়ে গেল। লোকসভায় দলনেতা ছিলেন। তাঁকে অসুস্থতার অজুহাত দেখিয়ে সরিয়ে দেওয়া হল। যদিও তিনি অসুস্থ সেই সময় ছিলেন না। যথেষ্ঠ সুস্থ ছিলেন। তাঁর জায়গায় নিয়ে আসা হল একটি অরাজনৈতিক যুবককে। যেটাতে আমার মনে হয়, সুদীপদা নিজে যেমন অপমানিত হয়েছেন, দলেও এ ব্যাপারে অনেকে খুব ক্ষুব্ধ এবং অপমানিত ছিলেন।"
মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সংসদীয় দলে ফের বড়সড় ভাঙন। তৃণমূলনেত্রীর সঙ্গ ছাড়লেন তাঁর কয়েক দশকের পুরনো সঙ্গী সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। দিল্লিতে গিয়ে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও তারপর বৈঠক করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। দলে আরও একলা হলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
শনিবার তৃণমূলের বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে একই বিমানে দিল্লিতে পৌঁছন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সোজা চলে যান ৯ মোতিলাল নেহেরু মার্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে।
শুক্রবারই সামনে এসেছিল ১৯ জন বিদ্রোহী সাংসদের সই সম্বলিত চিঠি। সূত্রের খবর, লোকসভার স্পিকার ওম বিড়লাকে যে চিঠি সোমবার দেওয়া হবে, শনিবার তাতে সই করেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়। এরপরই চলে যান অমিত শাহের সঙ্গে দেখা করতে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
দীপ মজুমদার