We currently don't have news in this language. Please choose another language.
TMC News: ‘তুমি এলে সই করব’, শুভেন্দুকে বললেন সুদীপ, মমতাকে উপদেষ্টা চান তৃণমূলের বিদ্রোহী সাংসদরা
নয়াদিল্লি: আজই দিল্লিতে তৃণমূল খান খান হয়ে যেতে পারে বলে জোর জল্পনা। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছেন দলের বিদ্রোহী সাংসদরা। আজই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে নিজেদের 'আসল' তৃণমূল বলে দাবি করতে পারেন তাঁরা। সেই সঙ্গে NDA-এ তে যোগদান এবং লোকসভায় আলাদা বসার আর্জি জানাতে পারেন। তবে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিজেদের নেত্রী বলে দাবি করছেন তাঁরা। পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের মতো, দিল্লির সাংসদরাও মমতাকে উপদেষ্টা হিসেবে পাশে চাইছে।
রবিবার চূড়ান্ত তৎপরতার মধ্যেই দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "অধিকাংশ সাংসদ, বিধায়কদের একটা উদ্যোগ যে দল চলুক, মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রধান উপদেষ্টা হোন। দলনেত্রীর ভূমিকা নিয়ে থাকুন। এদের আবেদন কোথাও আমাকেও স্পর্শ করেছে। তাই সিদ্ধান্ত নিলাম যে এদের সঙ্গে থাকা যেতে পারে।"
দিল্লিতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের সুদীপ নেতৃত্ব দিতে পারেন বলে জল্পনা চলছিল। তাঁর বক্তব্য, "আমার নেতৃত্ব দেওয়ার ইচ্ছে নেই। ২০১৬ সালে নেতৃত্ব দিয়েছি। এটা কাকলি খুব উদ্যোগী হয়েছে প্রথম থেকে। কিন্তু চতুর্দিক থেকে আমার কাঁধে যেভাবে চাপ এবং অনুরোধ আসছে, তাতে আমি খুব বেসামাল অবস্থায় যাচ্ছি।"
গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন সুদীপ। সেই অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে বলেন, "ভাবছিলাম ১০ মিনিট হবে, ৩০ মিনিটে শেষ হবে। ৭ মিনিট পর আবার চাইল, ৭০ মিনিটে গিয়ে শেষ হল।"
আজই বিদ্রোহী সাংসদরা স্পিকার ওম বিড়লার কাছে যেতে পারেন বলে জল্পনা। তবে সুদীপের দাবি, বিদ্রোহীদের সঙ্গে চিঠিতে এখনও সই করেননি তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আসতেও আর্জি জানিয়েছেন বলে জানালেন। সুদীপের বক্তব্য়, "আমি এখনও সই করিনি। শুভেন্দুকে বলেছিলাম, 'তুমি এসে উপস্থিত হলে তবেই সই করব'।" তাহলে কি শুভেন্দুও দিল্লি যাবেন? জল্পনা বাড়ছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda