We currently don't have news in this language. Please choose another language.
TMC News: জমির পাট্টা নিয়ে দুর্নীতি! তৃণমূল কাউন্সিলরকে ওমলেট খাইয়ে স্থানীয়দের প্রশ্ন, 'টাকা কোথায়?'
কলকাতা: একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার এবং গ্রেফতারির পরে, তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা.... রাজ্যে প্রায় প্রত্যেকদিনই একের পর এক এই ঘটনা সামনে আসছে। এই জনরোষের প্রথম শুরু হয়েছিল, সোনারপুরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)-কে ঘিরে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতেই তাঁকে ঘুরে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষেরা। অভিষেক সোনারপুরে যাওয়ার পরেই, তাঁকে ঘিরে আছড়ে পড়ে বিক্ষোভ। আর তারপরে, সব্যসাচী দত্ত থেকে শুরু করে জয়প্রকাশ মজুমদার, বাপ্পাদিত্য... একাধিক তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতারির পরে তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। তবে এবার, একেবারে অন্য ছবি দেখা গেল দুর্গাপুরে!
ডিম ছুড়ে নয়, ওমলেট খাইয়ে প্রতিবাদ
ডিম ছুড়ে নয়, ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলরকে ডিমের ওমলেট খাওয়ালেন স্থানীয়রা! টাকা দিয়েও মেলেনি জমির পাট্টা, ফেরত দেওয়া হয়নি টাকাও, স্থানীয়দের এমনই অভিযোগ ছিল, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আর এদিন, এক অভিনব প্রতিবাদ করেন তাঁরা। ডিম নষ্ট না করে, অভিনব এক উদ্যোগ নেওয়া হল। 'জমির পাট্টা দেওয়ার নামে নেওয়া টাকা কোথায়?' তৃণমূল নেতাকে ডিমের ওমলেট খাইয়ে জানতে চাইল স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর শিপুল সাহার অনুগামীকে ডিমের ওমলেট খাওয়ালেন স্থানীয়রা। কিন্তু কেন এই বিক্ষোভ? জানা যাচ্ছে, মহানন্দা কলোনিতে এক শিক্ষকের বাড়ি থেকে ব্যাগ ভর্তি পাট্টা পেতে ফিল আপ ফর্ম উদ্ধার হয়েছে। আর সেই ফর্ম উদ্ধার হতেই বিক্ষোভ স্থানীয়দের।
গ্রেফতার সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা
রাজ্যে পালাবদলের পরে, গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। আর এবার, সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের অন্যতম নেতা, তথা সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানিক দাসকে গ্রেফতার করল পুলিশ। এদিন মানিক দাসকে গ্রেফতার করে, সিঙ্গুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের একটি মামলায় ধৃত তৃণমূল নেতা, মানিক দাসের বিরুদ্ধে প্রতারণা, নথি জাল করা, ঠকানোর উদ্দেশে জালিয়াতি করা নথিকে আসল নথি হিসেবে ব্যবহার করা, ভয় দেখানো, হুমকি দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। চন্দননগর আদালতের মাননীয় এসিজেএম (ACJM)- তাঁর বিরুদ্ধে, অনেক আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda