We currently don't have news in this language. Please choose another language.
TMC News: এবিপি আনন্দর হাতে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা
TMC News: এবিপি আনন্দর হাতে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা। লোকসভায় তৃণমূলের ২৮ জন সাংসদের মধ্যে দুই-তৃতীয়াংশ অর্থাৎ ১৯ জনের তালিকা প্রকাশ। NDA-এর সঙ্গে যুক্ত হতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি বিদ্রোহী তৃণমূল সাংসদদের। প্রথম ধাপে লোকসভার ১৪ জন তৃণমূল সাংসদ তালিকায় সই করেছিলেন। পরের ধাপে সই করেন লোকসভার আরও ৫ তৃণমূল সাংসদ (TMC MP)। প্রথম ধাপে সই করেছিলেন কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghosh Dastidar), শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকাররা। প্রথম ধাপে সই ছিল প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল অরূপ চক্রবর্তীদেরও। সই করেছিলেন খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব, জুন মালিয়া, পার্থ ভৌমিক। পরের ধাপে যাঁরা সই করেন তাঁরা হলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee), সায়নী ঘোষ (Saayoni Ghosh), ইউসুফ পাঠান, মিতালি বাগ ও মালা রায় (Mala Roy)।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda