We currently don't have news in this language. Please choose another language.
TMC News : শুধুই ত্রিপল নয়! প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন খুলে এ কী মিলল?
বাঁকুড়া : এবার বিষ্ণুপুরে প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউন থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী। উদ্ধার হয়েছে সরকারি ত্রিপল, বিশেষ ভাবে সক্ষমদের জন্য ক্র্যাচ। এবার এই ঘটনায় ছড়িয়ে চাঞ্চল্য। প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। তবে এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ৪ঠা মে-র পর থেকে রাজ্য রাজনীতিতে প্রতি মুহূর্তে দেখা গিয়েছে নতুন পট। কখনও কাউন্সিলরদের পর পর পদত্যাগ। যার জেরে ভেঙে যায় পুরবোর্ড। কখনও বা তৃণমূল নেতা-বিধায়কদের ডিম হামলা। আর রাজ্য রাজনীতির এই অধ্যায়ে দেখা গিয়েছে সরকারি ত্রাণের বিতর্ক। একের পর এক নেতার ঘর থেকে উদ্ধার হয়েছে ত্রাণের পাহাড়।
আরও পড়ুন : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
আরও পড়ুন : মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda