We currently don't have news in this language. Please choose another language.
TMC News: ৪ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার ব্যারাকপুর পুরসভার TMC কাউন্সিলর তপন কুমার দে
তোলাবাজির অভিযোগে গ্রেফতার ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর। ধৃত ব্যারাকপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন কুমার দে। 'একটি পার্কের শৌচাগার নির্মাণ সংক্রান্ত সমস্যা সমাধান করতে ৪ লক্ষ টাকা দাবি'। ৪ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর।
পড়ুন আরও খবর - কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি। উইক এন্ডে বাড়বে বৃষ্টি, চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রবল বৃষ্টিতে জল জমেছে কলকাতার বিভিন্ন এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর কলকাতা পুরসভায়। খোলা হয়েছে কন্ট্রোল রুম, চলছে মনিটারিং।
ছুটির রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভোর থেকেই কলকাতায় চলবে মেট্রো। যাত্রী সুবিধার্থে ব্লু লাইনে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত লাইনে ভোর ৪টেয় ছাড়বে প্রথম মেট্রো। গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে ভোর ৪টেয়। সেক্টর ফাইভ থেকে ভোর ৪টে ২ মিনিটে শুরু হবে মেট্রো পরিষেবা। ইয়েলো লাইনে নোয়াপা়ড়া থেকে বিমানবন্দরের দিকে ভোর ৪ টে ১৮ নাগাদ ছাড়বে প্রথম মেট্রো। বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে যাওয়ার মেট্রোটি ছাড়বে ভোর ৪টে ৪০ মিনিটে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda