TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : তৃণমূলের অন্দরে এখন অভিষেক-বিরোধী ঝড়। তাঁকে সরানোর দাবিতে সরব হচ্ছেন একের পর এক নেতা। ঘোষ বলছেন, "অভিষেককে কিছুদিনের জন্য আলাদা করে দেওয়া উচিত।

ABP Ananda LIVE : তৃণমূলের অন্দরে এখন অভিষেক-বিরোধী ঝড়। তাঁকে সরানোর দাবিতে সরব হচ্ছেন একের পর এক নেতা। রবীন্দ্রনাথ ঘোষ বলছেন, "অভিষেককে কিছুদিনের জন্য আলাদা করে দেওয়া উচিত। অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে তাহলে হয়তো আবারও সমস্ত নেতা-নেত্রী, MLA, MP আবার ফিরতে পারে দিদির পাশে।" বিকাশ রায়চৌধুরী বলছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনেকের শ্রদ্ধা, ভালবাসা সবই আছে। সেনাপতির প্রতি আমাদের ভরসা নেই।" শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্তোষ কুমার সিং বলছেন, "অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যেদিন সরে যাবে দেখবেন, সেদিনটা দেখবেন। কী হয় দেখে নেবেন। সরকারটাকেই পুরো কব্জায় করে নিয়েছিল।" সম্প্রতি আই প্য়াকের নাম করে ঘুরিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কেই নিশানা করছেন অনুব্রত মণ্ডলও। তিনি বলেন, "আইপ্যাক হয়ে গেছে ফেকপ্যাক। দিদির হাতে থাকলে দলটা যেতই না।"


আরও পড়ুন...

ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ

গত কয়েকদিনে ইঙ্গিত মিলেছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিলেন অনুব্রত মণ্ডল। শনিবার তাঁকেই ফের বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হল। কঠিন সময়ে যাদের আঁকড়ে ধরে টিকে থাকতে চেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁরাও আজ একে একে হাত ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টও যোগ দিলেন 'বিদ্রোহী' শিবিরে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Abhishek Banerjee: অনুব্রত...

Read Next

Baba Vanga : আসতে পারে...