We currently don't have news in this language. Please choose another language.
TMC News: গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ, লটারি প্রাপকের ১ কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ
পানিহাটি: গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। ২০২১-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলায় পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার।
তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে লটারি প্রাপকের ১ কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ। হুগলির মগরার বাসিন্দা, পেশায় গাড়িচালক পার্থ সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। ভোররাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে তৃণমূল নেতা তীর্থঙ্কর ঘোষকে।
আরও পড়ুন, দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা
এক গাড়িচালকের এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ উঠল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ ও গ্রেফতার হওয়া পানিহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধে।
ঘটনায় সুশান্ত সরকার নামে এক হোটেল মালিককে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে ২০২৪ সালের নভেম্বর মাসে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলের মালিক সুশান্তর গাড়ি চালাতেন এক ব্যক্তি। তিনি লটারিতে এক কোটি টাকা জেতেন। তা জানতে পেরে তাঁকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান সুশান্ত।
সেখানে আগ্নেয়স্ত দেখিয়ে এবং মারধর করে লটারির টিকিটটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পালা বদলের পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন গাড়িচালক।
এর আগে অভয়াকাণ্ডে শুরু থেকেই নির্মল ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অভয়ার পরিবার। অভিযোগ, নির্মল ঘোষের নেতৃত্বেই ঘটনার দিন তড়িঘড়ি নিহত চিকিৎসকের দেহ দাহ করা হয়েছিল। শনিবার এ হেন নির্মল ঘোষকেই দেখা গেল 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের বৈঠকে যোগ দিতে। যদিও অভয়াকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পল্লবী দে