TMC News: জলপাইগুড়িতে তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়ি, পুলিশি হানায় বেরিয়ে এল যা এবার..

Audio Narrative Assistant
Executive Summary
জলপাইগুড়ি:  জলপাইগুড়িতে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার করা হল ধারালো অস্ত্র। বারোপেটিয়ার দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বাড়িতে হানা দিতেই, রড, তলোয়ার, খুকরি-সহ ধারালো অস্ত্র উদ্ধার করল পুলিশ।

জলপাইগুড়ি:  জলপাইগুড়িতে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার করা হল ধারালো অস্ত্র। বারোপেটিয়ার দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বাড়িতে হানা দিতেই, রড, তলোয়ার, খুকরি-সহ ধারালো অস্ত্র উদ্ধার করল পুলিশ। এদিকে, পুলিশি হানায় সেই সঙ্গেই প্রকাশ্যে এল তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়ি। বাড়ির ভিতর গ্যারাজে দেখা মিলেছে একাধিক গাড়ির। 

আরও পড়ুন, বিধানসভায় সর্বদল বৈঠকে ডাক পেল না 'কালীঘাট' তৃণমূল, কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের ?

গত ৫ মে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছিল কৃষ্ণ দাস-সহ অনুগামীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই কৃষ্ণ দাসের শাগরেদ নন্দন ওরাও-সহ একাধিক গ্রেফতার করা হয়েছে। এবার সেই নন্দন ওরাও-কে নিয়ে কৃষ্ণ দাসের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ঘটনার পর থেকে ফেরার পরাজিত তৃণমূল প্রার্থী। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

Humayun on Sudip : 'কীসের লোভে...

Read Next

Shani Sadesati: দীর্ঘ...