We currently don't have news in this language. Please choose another language.
TMC News: দলের অ্যাকাউন্টে লেনদেন বন্ধে ব্যাঙ্ককে চিঠি তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের, কয়েকশো কোটির তহবিল নিয়ে সঙ্কটে কালীঘাট
কলকাতা: HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানালেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি।
অরূপ বিশ্বাসের চিঠিতে এবার নতুন করে সঙ্কটে পড়ল কালীঘাট তৃণমূল। অরূপ বিশ্বাস, তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাঙ্কের কাছে আবেদন জানিয়েছেন, দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন। আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে বিবাদ চলছে। ফলে কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকী অরূপ বিশ্বাস তাঁর চিঠিতে, দলের অফিসে তাঁর সই করে রাখা ব্যাঙ্ক চেক গুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।
তাই এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে, সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক। না হলে আরও জটিলতা তৈরি হতে পারে। ফলে যতক্ষণ দলের মধ্যেকার সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত, সব ধরনের লেনদেন বন্ধ রাখার আবেদন তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের ধারনা, অরূপ বিশ্বাসের এই চিঠিতে নতুন সমস্যায় পড়ল কালীঘাট তৃণমূল। এমনিতেই ভোটের পর দল ভেঙে খান খান হয়েছে। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বও দলের মধ্যে চ্যালেঞ্জের মুখে। তার ওপর এবার কয়েকশো কোটি টাকা তহবিল নিয়েও তৈরি হল নতুন সঙ্কট।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda