TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় সংস্থার নজরে ১৫০ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন।

কলকাতা : তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় সংস্থার নজরে ১৫০ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন। কলকাতার ৪ জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের এই অ্যাকাউন্টে কোন কোন জায়গা থেকে, কিসের টাকা ঢুকেছে? টাকার উৎস কী? মূলত এই সব তথ্য জানতে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। নজরে রয়েছে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামক একটি সংস্থা। 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া'! তৃণমূলের তহবিল-তদন্তে নেমে চাঞ্চল্যকর দাবি ED-র। তৃণমূলের টাকাতেই বিমান-কপ্টার কিনেছিল কলকাতার এই সংস্থা।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Rajesh Exports SEBI Case : ১৫ লাখ...

Read Next

Kalighat TMC: 'কালীঘাট...