We currently don't have news in this language. Please choose another language.
TMC Party Fund: তৃণমূলে ভাঙন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ফিরবেন কংগ্রেসে? দলীয় তহবিলের কয়েক হাজার কোটি টাকার মালিক হবেন কে?
TMC Party Fund: মমতা বন্দ্য়োপাধ্য়ায় কি কংগ্রেসে ফিরবেন? নানা মহলে শুরু হয়েছে সেই জল্পনা। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, তাহলে তৃণমূলের দলীয় তহবিলের কী হবে? তৃণমূলের কয়েক হাজার কোটি টাকার মালিক কে হবে? দলের তহবিলের ওপর কি অধিকার হারাবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? এনিয় কী বলছেন বিশেষজ্ঞরা?
তৃণমূল এখন ভেঙে টুকরো টুকরো। কোথাও দলের রাশ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে নেই। না বিধানসভা। না লোকসভা। সব হারিয়ে এখন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বারবার বৈঠকে বসছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। প্রশ্ন জোরালো হচ্ছে তাহলে কি আগামী দিনে কংগ্রেসে ফিরতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? আর এমনটা হলে তৃণমূলের আর্থিক তহবিলের কী হবে? কংগ্রেসে যোগ দিলে তহবিলের ওপর আর কি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কোনও অধিকার থাকবে? ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়রা দাবি করছেন তাঁরাই 'আসল তৃণমূল'। শেষ অবধি তৃণমূলের 'প্রতীক' কে পাবে? দলের 'নাম' কার কাছে থাকবে? তৃণমূলের কয়েক হাজার কোটি টাকার মালিক কে হবে?
কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
অ্য়াসোসিয়েশন ফর ডেমোক্র্য়াটিক রিফর্মস বা ADR-এর তথ্য় অনুযায়ী, ২০১৯ থেক ২০২৪ সালের মধ্য়ে নির্বাচনী বন্ডের মাধ্য়মে তৃণমূলের ঘরে এসেছিল হাজার হাজার কোটি টাকা। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল পেয়েছিল ১ হাজার ৫৯২ কোটি টাকা। এর মধ্য়ে ফিউচার গেমিং অ্য়ান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ৫৪২ কোটি টাকা, হলদিয়া এনার্জি লিমিটেড ২৮১ কোটি টাকা, ধারিওয়াল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ৯০ কোটি টাকা, MKJ এন্টারপ্রাইসেস ৪৫ কোটি টাকা, কেভেন্টার ফুড পার্ক ইনফ্রা ২০ কোটি, রশ্মি সিমেন্ট লিমিটেড ১৮ কোটি টাকা দিয়েছিল।
ত্রিপুরা কোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন, সশরীরে হাজিরার নোটিস
এছাড়া আরও বহু সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্য়মে তৃণমূলকে চাঁদা দিয়েছিল। এরপর নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলের তহবিল সংগ্রহ অসাংবিধানিক বলে রায় দিয়ে, তা বন্ধ করতে বলে সুপ্রিম কোর্ট। ২০২৪-২৫ অর্থবর্ষে 'নির্বাচনী ট্রাস্টে'র মাধ্য়মে তৃণমূল পেয়েছিল প্রায় ১০২ কোটি টাকা। অর্থাৎ এখনও তৃণমূলের অ্য়াকাউন্টে শয়ে শয়ে কোটি টাকা রয়েছে। এর মালিক আগামী দিনে কে হবে? তৃণমূলের মালিকানা কে পাবে?
সংখ্য়ার লড়াইয়ের ভিত্তিতে দুই গোষ্ঠী কবে নির্বাচন কমিশনে যাবে? কবে জল গড়াবে কোর্ট অবধি? তারা কী রায় দেবে? তার ওপর নির্ভর করে আছে বহু কিছু?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda