Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: পরিচালক রাজা চন্দের (Raja Chanda)-র জন্মদিনেই সুখবর! বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত নাম রাজা, স্ত্রী পিয়ান সরকারও পেশায় অভিনেত্রী।

কলকাতা: পরিচালক রাজা চন্দের (Raja Chanda)-র জন্মদিনেই সুখবর! বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত নাম রাজা, স্ত্রী পিয়ান সরকারও পেশায় অভিনেত্রী। তবে রাজার জন্মদিনে প্রথম সুখবর প্রকাশ্যে আনলেন পিয়ানই। ৩ জুলাই ছিল রাজা চন্দের জন্মদিন। সেইদিনই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন পিয়ান। পরিচালক স্বামীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, আরও একটি খবর প্রকাশ্যে আনলেন পিয়ান। মা হতে চলেছেন অভিনেত্রী, বাবা হতে চলেছেন রাজা চন্দ। এই প্রথমবার বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন পিয়ান।

সন্তানের অপেক্ষায় দিন গুনছেন রাজা এবং পিয়ান

কলকাতা ও মুম্বই মিলিয়েই কাজ করেন পিয়ান, তবে বর্তমানে তিনি নতুন কোনও কাজ হাতে নেননি। সন্তানের অপেক্ষাতেই দিন গুনছেন তাঁরা। সোশ্যাল মিডিয়া পোস্টে অবশ্য সন্তান আসার খবরের কথা উল্লেখ করেননি পিয়ান। সোশ্যাল মিডিয়ায় রাজা চন্দের কেক কাটার একগুচ্ছ ছবি আপলোড করেছেন পিয়ান। সেখানে দেখা যাচ্ছে, কেক কাটছেন রাজা, আর একটি ছবি একসঙ্গে দাঁড়িয়ে রাজা ও পিয়ান। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'শুভ জন্মদিন মাম্মা। আমার জীবনটাকে চাপমুক্ত করে দেওয়ার জন্য, সুরক্ষিত করার জন্য আর এত এত ভাল অনুভূতি দিয়ে ভরে দেওয়ার জন্য তোমায় অনেক অনেক ভালবাসা। এই বছর আমরা একটু বেশি হাসি, একটু বেশি জড়িয়ে থেকে তোমার জন্মদিনটা উপভোগ করলাম।' সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে রাজাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। পাশাপাশি চাপা থাকেনি, পিয়ানের মা হওয়ার খবরও। জোড়া শুভেচ্ছায় ভাসছেন রাজা এবং পিয়ান। কাজের জন্য পিয়ান আর রাজা ২ জনকেই কলকাতা এবং মুম্বই যাতায়াত করতে হয়, তবে বর্তমানে কলকাতাতেই থাকছেন পিয়া।

২০১৮ সালে বিয়ে হয় রাজা এবং পিয়ানের। চার বছরের আলাপ, তারপরে প্রেম। ২০১৮ সালেই রাজা এবং পিয়ান সিদ্ধান্ত নিয়েছিলেন একসঙ্গে থাকার।  অভিনয়ের পাশাপাশি, নাচ এবং মডেলিং ও যথেষ্ট দক্ষতার সঙ্গেই করেন পিয়ান। বিয়ের আট বছর পরে তাঁদের কোলে আসতে চলেছে প্রথম সন্তান। এখন প্রথম সন্তানের অপেক্ষাতেই দিন গুনছেন রাজা এবং পিয়ান।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Paean Sarkar (@paeanforyou)

আরও পড়ুন: Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Sebaashray Camp News: 'সেবাশ্রয়'...

Read Next

Debraj Chakraborty : 'কুকীর্তি'...