Train Cancel : সপ্তাহের প্রথম দিনই বাতিল তিন-তিনটি লোকাল ট্রেন ! আপনার রুটে নয় তো?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : লোকাল ট্রেনে যাতায়াত তাহলে এই খবরটা অবশ্যই জানা দরকার। বড় আপডট দিল রেল।  সোমবার, ২৯ জুন, ট্রেনে ওঠার আগে যাত্রা শুরুর আগে জেনে নিন এই খবর।


কলকাতা : লোকাল ট্রেনে যাতায়াত করেন? তাহলে এই খবরটা অবশ্যই জানা দরকার। বড় আপডট দিল রেল।  সোমবার, ২৯ জুন, ট্রেনে ওঠার আগে যাত্রা শুরুর আগে জেনে নিন এই খবর। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আসানসোল ডিভিশনের তিনটি মেমু (MEMU) যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। রেল সূত্রে জানা গিয়েছে, শঙ্করপুর–মথুরাপুর রেল সেকশনে ট্র্যাক মেইনটেন্যান্সের জন্য দুপুরে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। সেই কারণেই সোমবার তিনটি ট্রেন বাতিল রাখা হয়েছে।

আজ যে ৩টি ট্রেন বাতিল

  • 63510 ঝাঝা–বর্ধমান MEMU প্যাসেঞ্জার
  • 63546 জসিডিহ–আন্ডাল MEMU প্যাসেঞ্জার
  • 63509 বর্ধমান–ঝাঝা MEMU প্যাসেঞ্জার

রেলওয়ে যাত্রীদের পরামর্শ দিয়েছে, স্টেশনে যাওয়ার আগে অবশ্যই ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করে নিন। এতে অযথা স্টেশনে গিয়ে সময় নষ্ট হবে না। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে ট্রেনগুলি স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ফের চালানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

'১৫ হাজার মানুষকে...

Read Next

TMC Worker Arrested: নিয়ম না...