We currently don't have news in this language. Please choose another language.
Trinamool: মেট্রোপলিটনে তৃণমূল ভবনের 'দখল' নিল 'ঋতব্রত তৃণমূল', ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা
কলকাতা: ২ জুলাই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে 'ঋতব্রত তৃণমূল'। আর এবার মেট্রোপলিটনের তৃণমূল ভবনের কার্যত 'দখল' নিল তারা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও একাধিক বিধায়ক এসে পৌঁছলেন মেট্রোপলিটনের ওই বাড়িতে। এলেন সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, জাভেদ খান, আখরুজ্জামান, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিধায়ক।
আরও পড়ুন: সেবাশ্রয় নিয়ে FIR, কোন কোন ধারায় মামলা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে?
সন্ধে ৬ টার একটু পরই 'ঋতব্রত তৃণমূল' -এর একাধিক বিধায়ক দল বেঁধে আসেন এই ভবনে। গতকালই তাঁদের ১০ জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে নথি জমা করে আসেন। আর তারপর আজ তাঁরা এলেন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে। তৃণমূলের অফিসে গিয়ে কী করবেন, সেই কথা যদিও বলতে চাইলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই তৃণমূল ভবনের বিশালতা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। কারণ, এই তৃণমূল ভবনের যিনি মালিক, তিনি এই ভবনের ইতিমধ্যেই অনেকটা অংশের দখল নিয়ে নিয়েছেন। আর তারই মধ্যে গ্রাউন্ড ফ্লোরে থাকা অফিসেই এসে ঢুকলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ অন্যান্য বিধায়করা।
আরও পড়ুন: কংগ্রেসে যোগ দিতে গিয়ে বিপত্তি, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ছোড়া হল ডিম, বিক্ষোভে কংগ্রেস কর্মীরা
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ