বিধানসভায় পেশ OBC সংক্রান্ত দুটি সংশোধনী বিল, বিরোধিতায় ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভায় OBC আইন সংশোধনের লক্ষ্যে জোড়া সংশোধনী বিল পেশ করল রাজ্য সরকার। সোমবার অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ এই বিল দু'টি বিধানসভায় উপস্থাপন করেন। সরকার মনে করছে, এই সংশোধনের মাধ্যমে অনগ্রসর শ্রেণি কমিশনের ক্ষমতা আরও বাড়ানো হবে এবং OBC-সংক্রান্ত গ্রহণের প্রক্রিয়া আরও সুসংহত

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভায় OBC আইন সংশোধনের লক্ষ্যে জোড়া সংশোধনী বিল পেশ করল রাজ্য সরকার। সোমবার অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ এই বিল দু'টি বিধানসভায় উপস্থাপন করেন। সরকার মনে করছে, এই সংশোধনের মাধ্যমে অনগ্রসর শ্রেণি কমিশনের ক্ষমতা আরও বাড়ানো হবে এবং OBC-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও সুসংহত করা হবে। 

এই বিল নিয়ে কথা বলতে গিয়ে বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীর অভিযোগ, আগের তৃণমূল সরকার কোনও আলোচনা ছাড়াই একতরফাভাবে OBC সংক্রান্ত বিল পাশ করিয়েছিল। তাঁর দাবি, রাজনৈতিক তোষণের উদ্দেশ্যেই সেই সময় আইন আনা হয়েছিল এবং বিধানসভায় তা নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি। বিজেপি সরকারের দাবি, বর্তমান সংশোধনীগুলি অনগ্রসর শ্রেণির স্বার্থ রক্ষার পাশাপাশি কমিশনের কার্যকারিতা আরও বাড়ানোর লক্ষ্যেই আনা হয়েছে।

অন্যদিকে OBC বিলের বিরোধিতা করলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি । তিনি বললেন, এতে করে OBC সম্প্রদায়ের মধ্যে বিরোধিতা তৈরি হবে, OBC সম্প্রদায়ের উন্নতি হবে না। বিলের বিরোধিতা করে তিনি অভিযোগ করেন, সংরক্ষণের পরিমাণ কমিয়ে OBC সম্প্রদায়ের সঙ্গে বঞ্চনা করা হবে।নৌশাদের দাবি, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ না করে সুপ্রিম কোর্টের নির্ধারিত গাইডলাইন মেনে OBC তালিকা ও সংরক্ষণ ব্যবস্থা তৈরি করা উচিত। তিনি বলেন, সংবিধান ও আইনি কাঠামোর মধ্যে থেকেই ওবিসি সংক্রান্ত নীতি কার্যকর করতে হবে। ISF বিধায়কের আরও দাবি, OBC সংরক্ষণের ক্ষেত্রে কেরল ও তামিলনাড়ুর মডেল অনুসরণ করলে তা আরও স্বচ্ছ ও কার্যকর হবে। সেই মডেলকে সামনে রেখেই পশ্চিমবঙ্গে সংরক্ষণ নীতি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

TMC Worker Arrested: নিয়ম না...

Read Next

ফের আদালতে ধাক্কা...