UBT Rebel MLAs: আরও ভাঙছে দল, এবার দলবদল করছেন ১৪ জন বিধায়ক? মহারাষ্ট্রে অস্তিত্বসঙ্কট উদ্ধব-শিবসেনার

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: সাংসদদের পর এবার দলবদলের পথে বিধায়করা? উদ্ধব বালাসাহেব ঠাকরের শিবসেনায় আরও ভাঙন? মহারাষ্ট্রের রাজনীতিতে জল্পনা তুঙ্গে।

নয়াদিল্লি: সাংসদদের পর এবার দলবদলের পথে বিধায়করা? উদ্ধব বালাসাহেব ঠাকরের শিবসেনায় আরও ভাঙন? মহারাষ্ট্রের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। আর এই জল্পনা উস্কে দিয়েছেন একনাথ শিন্ডের শিবসেনার নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাটিল। তাঁর দাবি, ‘অপারেশন ৩.০’ শুরু হয়ে গিয়েছে। উদ্ধব-শিবসেনার ২০ জন বিধায়কের মধ্যে ১৪ জন দলবদল করছেন। (Uddhav Thackeray Shiv Sena)

বুধবার ‘মহা বিকাশ আঘাডি’র বিধায়কদের যে বৈঠক হয়, তাতে বিরোধী জোটের ৬০ জন বিধায়কের মধ্যে ৩৭ জন উপস্থিত ছিলেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন খোদ উদ্ধব। সেখানে বিরোধী ঐক্যের কথা বলা হলেও, ২৩ জনের অনুপস্থিতি বিশেষ ভাবে নজর কাড়ে। আর সেই আবহেই উদ্ধবের দলের ১৪ জন বিধায়ক দলবদলের পথে হাঁটছেন বলে জানালেন গুলাবরাও। (UBT Rebel MLAs)

উদ্ধব-শিবসেনার ২০ জন বিধায়কের মধ্যে ১০ জন মুম্বইয়ের। উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরে, তুতো ভাই বরুণ সরদেসাই এবং দলের সাংসদ সঞ্জয় রাউতের ভাই সুমিত রাউত। দল ভাঙার ক্ষেত্রে ১৪ জন অর্থাৎ দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। সেক্ষেত্রে দলবদল আইনে খাঁড়া নামবে না তাঁদের উপর। 

আরও পড়ুন: বেতন ৭ হাজার ৭৭৪ কোটি, ইলন মাস্কের পরই স্থান, ইতিহাস গড়লেন যাদবপুরের প্রাক্তনী, বাঙালি যুবক শঙ্খ মিত্র

বিধানসভায় বাদল অধিবেশন চলাকালীন উদ্ধব-সেনার চার বিধায়কের সঙ্গে ইতিমধ্যেই একনাথ শিন্ডে বৈঠক করেছেন এবং দলবদলের ইচ্ছে প্রকাশ করেছেন বলে খবর। সেই নিয়ে গুলাবরাও বলেন, “আর একটু অপেক্ষা করুন। ১৪ জন বিধায়ক ওঁর (শিন্ডের কাছে) কাছে চলে আসছেন। একনাথ শিন্ডে বেশি কথা বলেন না। শুধু দাড়িতে হাত বোলান। আর অপারেশন টাইগার সফল হয়ে যায়।”

আরও পড়ুন: নতুন করে যুদ্ধ! গভীর রাতে ইরানে হামলা আমেরিকার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আঘাত, হরমুজে নতুন করে অচলাবস্থা

উদ্ধব-সেনার ছয় বিধায়ক শিবির বদল করে শিন্ডের হাত ধরেছেন এখনও এক সপ্তাহ হয়নি। সেই আবহেই ফের উদ্ধব-সেনায় ভাঙনের খবর। বিরোধী বিধায়করা নিজে থেকেই শিন্ডের সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামন্তের। কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ারের শিন্ডে-সেনায় যোগ দেওয়ার খবরো শোনা যাচ্ছে। উদয়ের দাবি, বিজয় তাঁরও ঘনিষ্ঠ আবার শিন্ডেরও। বিজয় যদিও দলবদলের জল্পনা খারিজ করে দিয়েছেন। 

এমন পরিস্থিতিতে তিন দিনের নাগপুর সফরে বেরোচ্ছেন উদ্ধব। তাঁর বক্তব্য, “ভগৎ সিংহ, রাজগুরু, সুখদেব, চন্দ্রশেখর আজাদরা বিপ্লবী ছিলেন, দেশের জন্য লড়াই করেছিলেন। এখন যাঁরা দলবদল করছেন, তাঁরা বিশ্বাসঘাতক। আমাদের প্রতীকে নির্বাচিত হয়ে যাঁরা অন্য শিবিরে যাচ্ছেন, তাঁরা নিজেদের নিলামে তুলেছেন। মাথাপিছু ৫০-৬০ কোটি টাকায় কেনা হয়েছে তাঁদের।”

তবে উদ্ধব-সেনার ভাঙনে বিজেপি-র অন্দরে উদ্বেগ বেড়েছে বলে খবর। শিন্ডে নিজের হাত মজবুত করে চাপ সৃষ্টি করতে পারেন বলে মনে করছেন অনেকেই। সেই আবহেই শুক্রবার বিমানে মুখোমুখি হন উদ্ধব এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস। আদিত্য এবং সঞ্জয়ও ওই বিমানে ছিলেন। সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Taratala Godown Disaster : শনিবার...

Read Next

Chief Breakup Officer: ব্রেকআপ...