We currently don't have news in this language. Please choose another language.
United Spirits Layoffs : ভারতে বড় কর্মী ছাঁটাই করতে পারে এই কোম্পানি, চাকরি যাবে বহু লোকের
Job Cut : প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাইয়ের (Layoffs) মধ্যে এবার বড় ধাক্কা খেতে চলেছে এই সেক্টর। ভারতেও বড় কর্মী ছাঁটাই করতে পারে এই কোম্পানি (United Spirits Layoffs)। বহু লোকের চাকরি যাবে। আপনার কেউ নেই তো এই কোম্পানিতে ?
কোন কোম্পানিতে কত জন কর্মী ছাঁটাই ?
এবার এই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে ভারতের বৃহত্তম মদ প্রস্তুতকারক সংস্থা ইউনাইটেড স্পিরিটস (United Spirits)। শোনা যাচ্ছে, প্রায় ১০০ জন কর্মী ছাঁটাই করতে চলেছে কোম্পানি। সূত্রের খবর, মূল সংস্থা ‘ডিয়াজিও’ (Diageo)-র বিশ্বব্যাপী খরচ কমানোর কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি ‘ইকোনমিক টাইমস’-এ প্রকাশিত হয়েছে এই রিপোর্ট।
কোন কর্মীদের ওপর ছাঁটাইয়ের কোপ পড়বে
ইকোনমিক টাইমসের ওই রিপোর্টে বলা হয়েছে, এই ছাঁটাইয়ের প্রক্রিয়ায় সবথেকে বেশি নাম থাকবে মিড ও হাই লেভেল কর্মীদের। কো্পানির অতীত বলছে, প্রায় ১০ বছর আগে ইউনাইটেড স্পিরিটস অধিগ্রহণ করেছিল ডিয়াজিও। এরপরই এটি কোম্পানির অন্যতম বড় কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া। অন্তত তেমনই বলছে কোম্পানির ইতিহাস।
আরও কর্মীর চাকরি যেতে পারে
তবে যে খবরটা পাওয়া যাচ্ছে তা হল, এই ১০০ জন কর্মীকে ছাঁটাই করেই থেমে থাকবে না কোম্পানি। এরপরও আরও কর্মীদের চাকরি যেতে পারে। রিপোর্টে বলা হয়েছে, ইতিমধ্যেই এই কর্ম ছাঁটাইয়ের বিষয়ে কোম্পানির মধ্যে আলোচনা হয়েছে। আগামী দিনে খরচ কমানোর কৌশল হিসাবেই আরও প্রায় ২০০টি পদের ওপর এর কোপ পড়তে পারে। যদিও এই বিষয়ে কোম্পানির তরফে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।
মোট কত কর্মী কাজ করে কোম্পানিতে
হিসেব বলছে, বর্তমানে ইউনাইটেড স্পিরিটস-এ প্রায় ২,৪০০ জন কর্মী কাজ করেন। এত বড় কোম্পানিতে প্রায় ১০০ জন ছাঁটাইয়ের সংখ্যাটা কম মনে হতে পারে। তবে ভবিষ্য়তে খরচ কমাতে কোম্পানি কী করবে তা এখনও ঠিক হয়নি। কোম্পানির হিসেবখাতা বলছে, বিগত সময়ে কোম্পানির জনি ওয়াকার (Johnnie Walker), ব্ল্যাক ডগ (Black Dog) ও অ্যান্টিকুইটি (Antiquity)-র মতো প্রিমিয়াম ব্র্যান্ডগুলি ভারতে দারুণ ব্যবসা দিয়েছে। এই প্রোডাক্টগুলি থেকেই গত ত্রৈমাসিকে মোট মুনাফার ৯০ শতাংশ এসেছে। প্রশ্ন উঠছে, তবে কি খরচ কমাতে আরও বড় সিদ্ধান্ত শীঘ্রই নিতে পারে কোম্পানি।
আরও পড়ুন : ২০০০ কর্মীর চাকরি যাবে, এবার সংবাদ জগতে বিপুল ছাঁটাই, এই কোম্পানি নিয়েছে সিদ্ধান্ত
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda