We currently don't have news in this language. Please choose another language.
UPSC Prelims Result 2026: UPSC Prelims- এর ফল প্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট ?
UPSC Prelims Result 2026: ইউপিএসসি- র (Union Public Service Commission) আওতাধীন সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারির (Civil Services Preliminary Examination) ফল প্রকাশিত হয়েছে। অফিশিয়াল ওয়েবসাইটে রেজাল্ট (CSE Prelims) প্রকাশ করেছে ইউপিএসসি (UPSC) কর্তৃপক্ষ। চলতি বছর ২৪ মে এই পরীক্ষা হয়েছিল। ৯৩৩টি শূন্যপদের জন্য ৮ লক্ষ ১৯ হাজার ৩৭২ জন পরীক্ষা দিয়েছিলেন। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থী নিজেদের নথিভুক্ত করেছিলেন ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষা দেওয়ার জন্য। upsc.gov.in - এই ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে।
কীভাবে রেজাল্ট দেখবেন আপনি
- প্রথমে ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in - এ ঢুকতে হবে আপনাকে।
- এবার হোমপেজে থাকা 'Civil Services (Preliminary) Examination 2026 Result' - এই লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর PDF ফরম্যাটে থাকা রেজাল্ট ডাউনলোড করতে হবে যেখানে কোয়ালিফাই করা পরীক্ষার্থীদের রোল নম্বর রয়েছে।
- এবার ওই PDF খুলতে হবে এবং Ctrl + F - এর সাহায্যে নিজের রোল নম্বর দিয়ে সার্চ করে দেখে নিতে হবে আপনি কোয়ালিফাই করেছেন কিনা। যদি এই তালিকায় আপনার রোল নম্বর থাকে তাহলে বুঝতে হবে আপনি Civil Services (Main) Examination 2026 - এর জন্য কোয়ালিফাই করেছেন। পরবর্তী প্রয়োজনের জন্য ওই PDF ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন।
দুটো শিফটে পরীক্ষা হয়েছিল। OMR বেসড ফরম্যাটে পরীক্ষা নেওয়া হয়েছিল। General Studies Paper I - এর পরীক্ষা হয়েছিল সকাল ৯টা ৩০ মিনিট থেকে অর্থাৎ প্রথম শিফটে। আর Civil Services Aptitude Test (CSAT) Paper II - এর পরীক্ষা হয়েছিল দুপুরে অর্থাৎ দ্বিতীয় শিফটে। মোট ৮৩টি শহরে হয়েছিল এই পরীক্ষা। আর মোট পরীক্ষার সেন্টার ছিল ২০৭২টি। ২৪ মে পরীক্ষার মাত্র চারদিন পরে ২৮ মে প্রথমবার 'অ্যানসার কি' প্রকাশিত হয়েছিল। এতদিন পর্যন্ত ইউপিএসসি কর্তৃপক্ষ ফাইনাল রেজাল্ট প্রকাশের পরেই অ্যানসার কি প্রকাশ করত। আর সেটাই সিভিল সার্ভিসেস এক্সামিনেশন প্রিলিমসের প্রায় এক বছর পর। প্রভিশনাল অ্যানসার কি- তে ১০০টি প্রশ্নের মধ্যে একটি বাদ পড়েছিল।
গত বছর, অর্থাৎ ২০২৫ সালে ইউপিএসসি সিভিল সার্ভিসেস প্রিলিমস পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল ১১ জুন এবং পরীক্ষা হয়েছিল ২৫ মে। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ইউপিএসসি সিভিল সার্ভিসেস প্রিলিমস পরীক্ষা হয়েছিল ১৬ জুন এবং রেজাল্ট বেরিয়েছিল ১ জুলাই। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমসের নম্বর ফাইনাল রেজাল্টে যোগ হবে না। এটি মেন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি কোয়ালিফায়িং পরীক্ষা মাত্র।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Education. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda