US-Iran War: ‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? নিজেই এই প্রশ্ন উস্কে দিলেন তিনি। জানালেন, ইরান যদি তাঁকে ‘খুন’ করতে সফল হয়, সেক্ষেত্রে তাঁদের উপর নির্বিচারে বোমাবর্ষণ করবে আমেরিকা।

নয়াদিল্লি: প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? নিজেই এই প্রশ্ন উস্কে দিলেন তিনি। জানালেন, ইরান যদি তাঁকে ‘খুন’ করতে সফল হয়, সেক্ষেত্রে তাঁদের উপর নির্বিচারে বোমাবর্ষণ করবে আমেরিকা। তিনি সেই মতো নির্দেশ দিয়ে রেখেছেন তিনি। (Donald Trump Fears Assassination)

New York Post-কে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। জানিয়েছেন, দীর্ঘ সময় ধরেই ইরানের ‘হিটলিস্টে’ রয়েছেন তিনি। তাই আগাম বার্তা দিয়ে রেখেছেন। ট্রাম্পের কথায়, “দীর্ঘ সময় ওদের হিট লিস্টে রয়েছি আমি। ওই সব সামাল দিতে হচ্ছে আমাদের…তবে কথা হল, আমি নির্দেশ দিয়ে রেখেছি। যদি তাই হয়, তাহলে এমন বোমা বর্ষণ করা হবে ওদের উপর, যা আগে কখনও দেখেনি ওরা।” (US-Iran War)

আরও পড়ুন: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে

সম্প্রতি ইজরায়েলের তরফে সতর্ক করা হয় আমেরিকাকে। ট্রাম্পকে হত্যা করতে ইরান নতুন করে ছক কষছে বলে দাবি করে তারা। যদিও ট্রাম্পের দাবি, নতুন ছক নয়, বহু দিন ধরেই ওই চেষ্টা করে আসছে তেহরান। তাঁর কথায়, “না, না, ইজরায়েল কিছু জানতে পারেনি। আমি তো ওদের হিটলিস্টে ১ নম্বরে আছি। জীবন এমনই। আশাকরি আপনারা আমাকে মিস করবেন।”

এর আগে, তুরস্কের আঙ্কারায় NATO সম্মেলন থেকে আমেরিকায় ফেরার পরিকল্পান বদল করেন ট্রাম্প। নিরাপত্তার কারণেই ওই সিদ্ধান্ত নিতে হয় বলে সেই সময় জানিয়েছিল হোয়াইট হাউস। তাদের দাবি, ইরানের সেনা আধিকারিক কাসেম সোলেমনির উপর হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই থেকেই ট্রাম্প ইরানের নিশানায় বলে দাবি করে তারা।

আরও পড়ুন: মহামারির আকার নিতে পারে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

ইরানের হিটলিস্টে তিনি ১ নম্বরে আছেন বলে এর আগেও দাবি করতে শোনা যায় ট্রাম্পকে। তাঁকে বলতে শোনা যায়, “ওদের নেতা শেষ হয়ে গিয়েছে। আরও কিছু নেতা ছিল, তারাও শেষ। এখন আবার অন্যরা উঠে এসেছে। ওরাও হয়ত নেই, কে জানে। হতে পারে আমিও শেষ হয়ে যাব। কারণ আমি ওদের ১ নম্বর টার্গেট।”

গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েলের সঙ্গে মিলে যৌথ হামলায় আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার পর থেকে ইরানের সঙ্গে যুদ্ধ চলছে আমেরিকার। সম্প্রতি দুইদেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও, সেই চুক্তি যে আর মানছেন না, তা জানিয়ে দিয়েছেন ট্রাম্প। আর তার পরই নতুন করে ফের ইরানে মুহুর্মুহু হামলা চালিয়েছে আমেরিকা। সেই আবহেই ফের একবার প্রাণনাশের আশঙ্কার কথা শোনা গেল ট্রাম্পের মুখে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - World. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - World

Read Previous

News Live Updates: 'সবকিছুর...

Read Next

আজই অর্থযোগ...