We currently don't have news in this language. Please choose another language.
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
ওয়াশিংটন: মাত্র ১৭ বছর বয়স। যে বয়সে সাধারণত বাচ্চারা স্কুল নিয়ে ব্যস্ত হয়। পড়াশোনা নিয়ে থাকে, সেই বয়সে ঋদ্ধি চৌহান স্বপ্ন দেখছে আমেরিকার নৌবাহিনীতে যোগ দেওয়ার। তার দিনের শুরু হয় সেনাবাহিনীর ড্রিলের মাধ্যমে। সেখানে সে নেতৃত্ব দেয় ৩০০ ক্যাডেটকে। নিউ ইয়র্কের কুইন্সে অবস্থিত বেঞ্জামিন এন. কার্ডোজো হাই স্কুলের ছাত্রী ঋদ্ধি চৌহান। ভারতীয় বংশদ্ভূত আমেরিকান ঋদ্ধি বর্তমানে তার স্কুলের নেভি জুনিয়র রিজার্ভ অফিসার্স ট্রেনিং কোর বা NJROTC-এর ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার।
আরও পড়ুন: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
সম্প্রতি আমেরিকার নেভাল অ্যাকাডেমি প্রিপারেটরি স্কুলে ভর্তির সুযোগও পেয়েছেন ঋদ্ধি। এটি ভবিষ্যতে মার্কিন নৌবাহিনীর কমিশনড অফিসার হওয়ার লক্ষ্যে তাঁর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
স্কুলে ভর্তি হওয়ার পর একাধিক ক্ষেত্রে নিজের দক্ষতা বৃদ্ধিতে নজর দেয় ঋদ্ধি। সে নিজের আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতার উপর কাজ করতেই এই ট্রেনিংয়ে যোগদান করে। এরপর ধাপে ধাপে অ্যাকাডেমিক কমান্ডার, STEM কমান্ডার, প্ল্যাটুন লিডার ও ইনস্পেকশন কমান্ডারের মতো একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সে। তারপর ব্যাটালিয়ন কমান্ডিং অফিসারের পদে পৌঁছে গিয়েছে ঋদ্ধি।
আরও পড়ুন: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
বর্তমানে NJROTC-এর ব্যাটালিয়নের দিনের যাকাজ, সব কিছুর তদারকি করে ঋদ্ধি। এ ছাড়াও নতুন যে সব ক্যাডেট সেখানে প্রশিক্ষণ নেয়, তাদেরও তদারকি করে সে, প্রশিক্ষণ দেয় জুনিয়র ক্যাডেটদের। সপ্তাহে চার দিন সকাল ৭টার আগেই স্কুলে পৌঁছে যায় ঋদ্ধি। সেখানে ক্লাস শুরুর আগে ড্রিল অনুশীলনের নেতৃত্ব দেয় সে।
তবে শুধুমাত্র নেতৃত্বে নয়, পড়াশোনা ও প্রযুক্তির ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ঋদ্ধি। অ্যাকাডেমিক কমান্ডার হিসাবে টানা ২ বছর Leadership and Academic Bowl-এর দ্বিতীয় পর্বে নিজের স্কুলকে পৌঁছে দিয়েছে সে। পাশাপাশি জাতীয় স্তরের একটি অ্যাকাডেমিক পরীক্ষায় প্রথম স্থানও অর্জন করেছে ঋদ্ধি। তার নেতৃত্বেই ব্যাটালিয়নের প্রথম SeaPerch আন্ডারওয়াটার রোবট তৈরি হয়।
ভারতে ঋদ্ধির শিকড় রয়েছে রাজা-রাজড়াদের ভূমি রাজস্থানে। আগামীতে আমেরিকার নৌবাহিনীতে যোগ দিয়ে সে দেশের সেবা করার স্বপ্ন দেখছে আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত এই তরুণী।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Education. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ