We currently don't have news in this language. Please choose another language.
Uttar Dinajpur News: হাসপাতালের নার্স রুমে 'স্পাই পেন-ক্যাম', চিকিৎসকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উত্তর দিনাজপুরে
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের ইটাহার গ্রামীণ হাসপাতালের নার্স রুমে 'স্পাই পেন-ক্যাম' লাগানোর মতো মারাত্মক অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। বিশ্বজিৎ ঘোষ নামে ওই চিকিৎসককে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ। গতকাল তাঁকে ১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় রায়গঞ্জ জেলা আদালত। অভিযোগ, ডিউটিরত অবস্থায় হাসপাতালে নার্সদের ড্রেসিং রুমে একটি 'স্পাই পেন-ক্যাম' লাগিয়ে রাখেন ওই চিকিৎসক। তা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নার্স ও তাঁদের অভিভাবকেরা। মঙ্গলবার অভিযুক্ত চিকিৎসক হাসপাতালে ডিউটিতে আসা মাত্র, তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ শুরু হয়।
আরও পড়ুন, তৃণমূলের নাম-প্রতীক ও তহবিলের রাশ থাকবে কার হাতে ? আজ কমিশনের সঙ্গে 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠক দিল্লিতে
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার