We currently don't have news in this language. Please choose another language.
Vaibhav Sooryavanshi: হাতে এল প্রথম ভারতীয় জার্সি, আবেগঘন বৈভব সূর্যবংশী, দেখুন ভিডিও
নয়াদিল্লি: আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা, তারপরেই শুরু হবে বিলেতে ভারতের সাদা বলের সিরিজ়। ২৬ জুন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই কিন্তু বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) কাঙ্খিত টিম ইন্ডিয়া অভিষেক ঘটতে পারে। ইতিমধ্যেই বিলেতের উদ্দেশে রওনাও দিয়ে দিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে তার আগেই নিজের প্রথম ভারতীয় সিনিয়র দলের জার্সি বৈভবের হাতে তুলে দেওয়া হল।
বিলেতের উদ্দেশে রওনা দেওয়ার আগে নিয়মমতো প্রতি খেলোয়াড়ের ঘরেই তাঁদের জার্সিসহ কিটব্যাগ পৌঁছে দেওয়া হয়। বৈভবও প্রথমবার হাতে নিজে পেয়ে যায় হোটেলে বসেই। সেই জার্সি হাতে নিয়ে খানিকটা আবেগ, খানিকটা উচ্ছ্বাস ধরা পড়ল তার চোখেমুখে। বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে বৈভবকে ভারতের জার্সি হাতে পেয়ে বলতে শোনা যায়, 'এই অনুভবটা ভাষায় বর্ণনা করা যায় না। যে স্বপ্ন নিয়ে আমি প্রথম দিন ব্যাটটা হাতে তুলেছিলাম, ক্রিকেট মাঠে অনুশীলন শুরু করেছিলাম, সেই স্বপ্নটা সত্যি হল, সফরের সবথেকে ধাপটা পূর্ণ হল। আমি এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারব না।'
ভারতের তরুণ ক্রিকেটার আরও যোগ করে, 'এটা স্বপ্নের মতোই লাগছে। এই টি শার্ট দেখে আমি নিজের আনন্দ চেপে রাখতে পারিনি। অনেক সময়ই এমন কিছু কিছু জিনিসপত্র হয় যা আপনি কল্পনাও করেননি এবং যখন সেটা হয় তখন আপনার প্রতিক্রিয়া কী হবে, সেটা বুঝে উঠাটাই কঠিন হয়ে যায়। আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে।'
Ladies & Gentlemen
— BCCI (@BCCI) June 23, 2026
The moment the nation has been waiting for has arrived!
Vaibhav Sooryavanshi in #TeamIndia jersey. Witness this incredibly special moment ❤️ pic.twitter.com/sUUytFMPVw
বৈভব খুবই অল্প বয়সে সাফল্য পেলেও, তার এই সাফল্যটা কিন্তু একদিনে আসেনি। এর পিছনে প্রতিভার পাশাপাশি রয়েছে কঠোর পরিশ্রম। PTI-এর এক প্রতিবেদনে পটনার অ্যাকাডেমিতে আট বছর বয়স থেকে তাকে প্রশিক্ষণ দেওয়া কোচ মণীশ ওঝা এই তরুণের যাত্রা ও তার পরিবারের ত্যাগের কথা তুলে ধরেছেন। মণীশ ওঝা জানিয়েছেন যে বৈভব প্রতিদিন প্রায় আট ঘণ্টা অনুশীলন করত এবং নিয়মিত প্রায় ১০০ ওভার মোকাবিলা করত।
খুব অল্প বয়স থেকেই বৈভব কতটা অনুশীলন করত সে বিষয়ে বলতে গিয়ে ওঝা বলেন, 'দেখুন, আমরা বল গুনতাম না, সে কত বল খেলেছে, তবে আমি আপনাদের একটি ন্যূনতম ধারণা দিতে পারি। ৬০০টিরও বেশি বল খেলত বৈভব প্রত্যেক দিন। আর আমি এই বিষয় নিজেই নিশ্চিত বলতে পারছি কারণ, প্রায় ২০০-৩০০ বল আমি নিজে একাই তাকে থ্রোডাউন দিতাম। আর যখন আমি ক্লান্ত হয়ে যেতাম, তখন অন্য সাপোর্ট স্টাফরা আমাকে সাহায্য করত।'
আরও পড়ুন:- ৩০০-র অধিক স্ট্রাইক রেটে ৯৪ রান, সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে সিরিজ় জয় ভারত 'এ'-র
মণীশ ওঝা আরও বলেন, 'এর মধ্যে নেট সেশনের ডেলিভারি, থ্রোডাউন ও কখনও কখনও সে বোলিং মেশিনের মুখোমুখি হতো। এই অনুশীলন সকাল ৭:৩০-এ শুরু হতো এবং চলত বিকেল ৪টা পর্যন্ত।' ছোটবেলা থেকে বৈভব কীভাবে তাঁর মা-বাবার সাপোর্ট পেয়েছে, সেই কথাও উঠে এসেছে তার ছোটবেলার কোচে মুখে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda