Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীও পারল না, রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে ভারত এ দলকে হারাল শ্রীলঙ্কা এ

Audio Narrative Assistant
Executive Summary
ডাম্বুলা: ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা এ দল সুপার ওভারে ভারত তিলক বর্মার টিম ইন্ডিয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৬৫ রান করেছিল।

ডাম্বুলা: ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা এ দল সুপার ওভারে ভারত এ দলকে হারিয়ে দিয়েছে। তিলক বর্মার টিম ইন্ডিয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৬৫ রান করেছিল। জবাবে শ্রীলঙ্কা এ দলও নির্ধারিত ওভারে ২৬৫ রানই তোলে। ফলে ম্যাচটি টাই হয়। এরপর সুপার ওভার খেলা হয়, যেখানে ভারত হেরে যায়। সুপার ওভারের ১২ বলে কী কী ঘটেছিল?

সুপার ওভারে কী কী ঘটেছিল, কীভাবে হারল ভারত?

সুপার ওভারে শ্রীলঙ্কা এ দল প্রথমে ব্যাট করতে আসে। ভারত এ দলের অধিনায়ক তিলক বর্মা বল তুলে দেন আরশাদ খানের হাতে। আরশাদ ম্যাচের শেষ ওভারে শ্রীলঙ্কা এ দলকে পাঁচ রান করতে দেননি, কিন্তু সুপার ওভারে আরশাদ তেমন বোলিং করতে পারেননি। 

সুপার ওভারে শ্রীলঙ্কার ব্যাটিং 

প্রথম বল- ২ রান
ওয়াইড বল 
দ্বিতীয় বল - ২ রান
তৃতীয় বল- ৩ রান
চতুর্থ বল- ৬ রান
নো বল 
ষষ্ঠ বল- লেগ বাই হিসেবে ১ রান

এভাবে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে সুপার ওভারে ১৬ রান করেছিল। টিম ইন্ডিয়াকে জেতার জন্য ১৭ রান করতে হতো। ব্যাটিংয়ের জন্য পাঠানো হয় বৈভব সূর্যবংশী এবং সূর্যাংশ শেডগেকে। 

সুপার ওভারে ভারতের ব্যাটিং 

প্রথম বল- ২ রান 
দ্বিতীয় বল- শূন্য রান
তৃতীয় বল- এক রান

তিন বলে ভারত মাত্র তিন রান করে। তখনও পর্যন্ত স্ট্রাইকে বৈভব সূর্যবংশী আসেনি। এরপর বৈভবের কাছ থেকে ম্যাচ জেতানোর ব্যাপারে প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু তিন বলে ১৪ রান করা সহজ ছিল না। 

চতুর্থ বল- দুই রান
পঞ্চম বল- ৪ রান
ষষ্ঠ বল- শূন্য রান

এভাবে সুপার ওভারে টিম ইন্ডিয়া মাত্র ৯ রানই করতে পারে। শ্রীলঙ্কা এ দল সুপার ওভার জিতে নেয়।

ভারত ম্যাচে ২৬৫ রান করেছিল

ভারত এ এবং শ্রীলঙ্কা এ-এর ম্যাচ টাই-তে শেষ হয়েছিল। সুপার ওভারের মাধ্যমে এই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। যদিও, ভারত ম্যাচে অসাধারণ প্রত্যাবর্তন করেছিল। তিলক বর্মার টিম ইন্ডিয়া এ শেষ ওভারে শ্রীলঙ্কাকে পাঁচ রান করতে দেয়নি। এক সময় ম্যাচ পুরোপুরি শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে ছিল। ভারত এ-র হার নিশ্চিত মনে হচ্ছিল, কিন্তু আরশাদ খান খেলা ঘুরিয়ে দেন, এবং হারা ম্যাচ টাই করান। ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা এ ৪৭ ওভারে ৭ উইকেটে ২৪৮ রান করে ফেলেছিল, কিন্তু শেষ ১৮ বলে ১৮ এবং শেষ ওভারে পাঁচ রান হয়নি। ফলে ম্যাচ টাই হয়েছিল।

আরও পড়ুন: নেইমারকে নিয়ে ক্ষোভ, মরক্কোর বিরুদ্ধে ড্রয়ের পর ব্রাজ়িল শিবিরে অশান্তি! কী বললেন কোচ?

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Health Tips: রোজের মেনুতে...

Read Next

Abhishek Banerjee: পরপর ৩দিন...