Viral News : চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...

Audio Narrative Assistant
Executive Summary
ট্রেনের মধ্যেই পুজো করছেন পুরোহিত যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। 'হানিমুন কোচ'-এর পর এবার ভাইরাল 'চলন্ত

অবাক কাণ্ড ! চলন্ত ট্রেনের মধ্যেই পুজো করছেন পুরোহিত ? যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। 'হানিমুন কোচ'-এর পর এবার ভাইরাল 'চলন্ত ট্রেনে পুজোর' ভিডিও (ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ)। যা নিয়ে এবার প্রতিক্রিয়া দিল নর্দার্ন রেল। 

এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার হওয়ার পর এনিয়ে আলোচনা শুরু হয়। সেই ভিডিও দেখা যাচ্ছে, ট্রেনের কোচের মেঝেয় বসে পুজো করছেন এক পুরোহিত। আশপাশে সাদা পোশাক পরিহিত ভক্তরা বসে তাতে শামিল হয়েছেন। চলন্ত ট্রেনের মধ্যেই এই প্রক্রিয়াটা চলছে বলে অনেকে অনুমান করেন। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এনিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল জন্মায়। 

যেহেতু পরিস্থিতি হু হু করে ভাইরাল হতে থাকে, তাই এনিয়ে মধ্যস্থতা করে নর্দার্ন রেল। কোন পরিস্থিতিতে এই অনুষ্ঠান তার ব্যাখ্যা দেয় তারা। রেল জানায়, অনুষ্ঠানটি সাধারণ কোনও যাত্রী-কোচে নয়, বরং ব্যক্তিগতভাবে ভাড়া করা একটি সেলুন-কারে অনুষ্ঠিত হয়েছে।

এক বিবৃতিতে রেলওয়ে জানিয়েছে যে, সংশ্লিষ্ট পক্ষ ৩,০৮,৫৮০ টাকা অগ্রিম জমা দেওয়ার পর ৮ জুলাই আইআরসিটিসি (IRCTC)-র মাধ্যমে ওই সেলুন কোচটি বাণিজ্যিকভাবে বুক করেছিল। ১০ জুলাই নয়াদিল্লি (NDLS) থেকে মুম্বই (BDTS) পর্যন্ত একমুখী যাত্রার জন্য ট্রেন নম্বর ১২৯২৬ ‘পশ্চিম এক্সপ্রেস’-এর সঙ্গে কোচটি যুক্ত করার কথা ছিল। আরও স্পষ্ট করে জানানো হয়, নর্দার্ন রেলওয়ে ১০ জুলাই স্যালুন কোচটির বাণিজ্যিক চলাচলের অনুমতি দিয়েছিল।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Cancer: কর্কটরোগের...

Read Next

Annapurna Yojona :...