We currently don't have news in this language. Please choose another language.
Virat Kohli Nephew: দিল্লি প্রিমিয়ার লিগে খেলবেন কোহলি! তবে ইনি বিরাট নন, কোন দল-কত টাকায় কিনল?
নয়াদিল্লি: বিরাট কোহলির (Virat Kohil) ভাইপো আর্যবীর কোহলিকে (Aryaveer Kohli) নিয়ে হইচই। দিল্লি প্রিমিয়ার লিগের নিলামে বড় দামে বিক্রি হয়েছেন আর্যবীর। একটি দল তাঁকে ভাল দামে কিনেছে।
বুধবার, ১ জুলাই দিল্লি প্রিমিয়ার লিগ ২০২৬-এর নিলামে সেন্ট্রাল দিল্লি কিংস ১৬ বছর বয়সী আর্যবীরকে কিনেছে। গত মরশুমে তিনি সাউথ দিল্লি সুপারস্টারের দলে ছিলেন।
টুর্নামেন্টের তৃতীয় মরশুমের জন্য আর্যবীর 'সি' ক্যাটাগরির খেলোয়াড়দের মধ্যে ছিলেন, যাঁদের বেস প্রাইস ছিল ১ লক্ষ টাকা। নিলামে কোহলির ভাইপোকে দিল্লি কিংস ১.২ লক্ষ টাকায় কিনেছে। 'সি' হল সবচেয়ে নিচের ক্যাটাগরি, যেখানে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেটের অধীনে নিবন্ধিত খেলোয়াড়রা অন্তর্ভুক্ত।
গত মরশুমে সাউথ দিল্লি সুপারস্টারের পক্ষ থেকে আর্যবীর সুযোগ পাননি। দল তাঁকে ১ লক্ষ টাকায় কিনেছিল। এই মরসুমে তিনি নিলামে ২০ হাজার টাকা বেশি পেয়েছেন। এখন দেখার যে, এই মরশুমে সেন্ট্রাল দিল্লি কিংসের দল তাঁকে সুযোগ দেয় কি না।
Talent meets opportunity. Let the journey begin. ?#delhipremierleague #dpl #dplauction #cricket pic.twitter.com/eAfVsde0zw
— Delhi Premier League T20 (@DelhiPLT20) July 1, 2026
সেন্ট্রাল দিল্লি কিংসে কোন সুপারস্টাররা আছেন?
সেন্ট্রাল দিল্লি কিংসে যশ ধূল-এর মতো সুপারস্টারদের খেলতে দেখা যাবে। ফ্র্যাঞ্চাইজি ২০২৬ মরসুমের জন্য ৯ জন খেলোয়াড়কে ধরে রেখেছিল। ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় যশ ধূল (মার্কি, ১৫ লক্ষ টাকা), মানি গ্রেওয়াল (ক্যাটাগরি A, ১৮ লক্ষ), জন্টি সিধু (ক্যাটাগরি A, ১০ লক্ষ), যুগল সাইনি (ক্যাটাগরি B, ৩.৮ লক্ষ), আদিত্য ভান্ডারি (ক্যাটাগরি B, ৩ লক্ষ), সিদ্ধার্থ জুন (ক্যাটাগরি B, ৩ লক্ষ), গবনীশ খুরানা (ক্যাটাগরি C, ১ লক্ষ), জসবীর সেহরাওয়াত (ক্যাটাগরি C, ১ লক্ষ) এবং তেজস বারোকা (ক্যাটাগরি C, ১৯ লক্ষ) অন্তর্ভুক্ত।
গত মরশুমে ওয়েস্ট দিল্লি লায়ন্স খেতাব জিতেছিল
গত মরশুমে অর্থাৎ ২০২৫ সালে নীতিশ রানার নেতৃত্বাধীন ওয়েস্ট দিল্লি লায়ন্স ফাইনালে সেন্ট্রাল দিল্লি কিংসকে হারিয়ে খেতাব জিতেছিল। ম্যাচে প্রথমে ব্যাট করে দিল্লি কিংস ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান করেছিল। লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট দিল্লি লায়ন্স ১৮ ওভারে জয় পেয়েছিল। দলের জন্য অধিনায়ক নীতীশ রানা সবচেয়ে বড় ইনিংস খেলে ৪৯ বলে ৪টি চার ও ৭টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭৯ রান করেছিলেন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সন্দীপ সরকার