WBJEE Result: প্রকাশিত পশ্চিমবঙ্গ জয়েন্টের ফলাফল, সম্ভাব্য প্রথম দশে কারা?

Audio Narrative Assistant
Executive Summary
হল ২০২৬ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল। পরীক্ষার প্রায় ২৫ দিন পর বুধবার, ১৮ জুন আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলাফল এবং মেধা তালিকা ঘোষণা করেছে WBJEEB বা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এ বছরের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নালন্দা অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র শাশ্বত

কলকাতা: প্রকাশিত হল ২০২৬ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল। পরীক্ষার প্রায় ২৫ দিন পর বুধবার, ১৮ জুন আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলাফল এবং মেধা তালিকা ঘোষণা করেছে WBJEEB বা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এ বছরের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নালন্দা অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র শাশ্বত বন্দ্যোপাধ্যায়। তিনি সিবিএসই বোর্ডের ছাত্র।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, প্রথম ১০-এ রয়েছেন ৩৫ জন

মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ISC বোর্ডের অধীনস্থ বিবেকানন্দ মিশন স্কুলের সৌরিদ্ধ মণ্ডল এবং তৃতীয় স্থান পেয়েছেন সিবিএসই বোর্ডের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের উমঙ্গ ভূত। চতুর্থ স্থানে রয়েছেন নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের রাহুল কোনার এবং পঞ্চম স্থান দখল করেছেন গার্ডেন হাই স্কুলের সর্বণ ভট্টাচার্য।

ষষ্ঠ স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীন চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের অর্হ ভট্টাচার্য। এছাড়াও মেধা তালিকার প্রথম দশে স্থান পেয়েছেন সাউথ পয়েন্ট হাই স্কুলের সৃজন সুর ও দেবজিত পাল, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মনীশ সেনাপতি এবং বিডিএম ইন্টারন্যাশনালের সব্যসাচী লস্কর।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে কেমন ফলাফল করল রাজ্যের মেয়েরা?

এবারের প্রথম দশের মেধা তালিকার বিশ্লেষণে দেখা গিয়েছে, শীর্ষ ১০ জনের মধ্যে ৬ জন সিবিএসই বোর্ডের ছাত্র। অন্যদিকে, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অন্তর্গত রয়েছেন ২ জন এবং আইসিএসই বোর্ডের ছাত্র রয়েছেন আরও ২ জন।                 

আজ বিকেল ৪টা থেকেই WBJEE বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা। পরীক্ষার্থীদের র‌্যাঙ্ক, প্রাপ্ত নম্বর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ওই র‌্যাঙ্ক কার্ডে উল্লেখ থাকবে।                 

উল্লেখ্য, WBJEE পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যস্তরের প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রযুক্তি প্রতিষ্ঠান, স্থাপত্য এবং ফার্মাসি বিভাগের স্নাতক স্তরের পাঠক্রমে ভর্তি হওয়ার সুযোগ পান পরীক্ষার্থীরা। প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেন এবং নিজের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির লক্ষ্যে মেধা তালিকায় স্থান পাওয়ার জন্য প্রতিযোগিতা করেন।                 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Education. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Education

Read Previous

8th Pay Commission : ৩০ বছরের...

Read Next

Jahangir Khan: জাহাঙ্গিরের...