Weather Alert: আগামী ২-৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া

Audio Narrative Assistant
Executive Summary
ঝিলম করঞ্জাই, কলকাতা : ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গেরজেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ঝিলম করঞ্জাই, কলকাতা : ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গেরজেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রপাতের ব্যাপারে বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া দফতর। 

আলিপুর আবহাওয়া দফতর সতর্কতাবার্তা দিয়েছে দক্ষিণবঙ্গের ৮টি জেলায় আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেই সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি আবহাওয়া দফতরের তরফে বজ্রপাত সম্পর্কে সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষ যেন সুরক্ষিত জায়গায় থাকেন। ওই ৮ জেলা ছাড়াও বীরভূম ও মুর্শিদাবাদ - এই দুই জেলাতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে এই দুই জেলায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রপাত সম্পর্কে বিশেষভাবে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। কেউ যাতে খোলা জায়গায় কিংবা গাছের তলায় না থাকেন, সেই ব্যাপারে বারবার সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Messi Record: ৬৮ বছর ধরে...

Read Next

Daily Astrology: দুপুর...