We currently don't have news in this language. Please choose another language.
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সোমবার ৬ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই ফের ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর সূত্রে দাবি, আজ রবিবার ৫ জুলাই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া - এই জেলাগুলিতে। এর পাশপাশি, ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায়। সোমবার ৬ জুলাই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ জেলায়। অন্য়দিকে, মঙ্গলবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আজ রবিবার ৫ জুলাই উপকূল সংলগ্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকায় সোমবার ৬ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রবিবার ৫ জুলাই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায়। সোমবার ৬ জুলাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। মঙ্গলবার ৭ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার - এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার ৮ জুলাই ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী