We currently don't have news in this language. Please choose another language.
Weather Alert: কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, তুমুল দুর্যোগ উপকূলের জেলায়, উত্তাল হতে পারে সমুদ্র, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা ?
হিন্দোল দে, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ও কাল উপকূল সংলগ্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকায় পরশু পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। কাল অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায়। পরশু পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি জেলায়।
Special Bulletin No. 29: Low Pressure Area over the Northwest Bay of Bengal & neighbourhood pic.twitter.com/0ppOi0MZ6D
— IMD Kolkata (@ImdKolkata) July 3, 2026
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ ও কাল উপকূল সংলগ্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতেও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি। কাল অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুরে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ২ বর্ধমান জেলায়। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে ৬ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সপ্তাহভর। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে আগামী দুই দিনে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে এগোবে। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর প্রদেশ ছত্রিশগড় ঝাড়খন্ড ওড়িশা হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী