We currently don't have news in this language. Please choose another language.
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল ১৩ জুলাই সোমবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান - এই দুই জেলায় দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে, ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম - এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কয়েক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি বলতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎস-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আগামীকাল ১৩ জুলাই সোমবার প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী