We currently don't have news in this language. Please choose another language.
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দক্ষিণবঙ্গে এখনই কমছে না দুর্যোগ। আজ ৮ জুলাই বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে।
বৃহস্পতিবার থেকে কলকাতায় ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা। সপ্তাহ শেষে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর। আজ গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগের লাল সতর্কতা জারি করা হযেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও। তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক-সহ উত্তরবঙ্গের প্রায় সব নদীই বিপদসীমার উপরে বইতে পারে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী