We currently don't have news in this language. Please choose another language.
Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি সামান্য কমলেও, বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরে। চলতি সপ্তাহে পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে ধসের আশঙ্কা, বাড়বে নদীর জলস্তরও। দেশের ২৫টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা। ওড়িশা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্রে রেড অ্যালার্ট। মুম্বইয়ে প্রবল বৃষ্টির জেরে চার তলা বাড়ি ভেঙে মৃত অন্তত ৬। আজও মুম্বই, নবি মুম্বই, পালঘর, ঠানেতে প্রবল বৃষ্টির পূর্বাভাস।
এদিকে, টানা ভারী বৃষ্টিতে মুম্বইয়ে বাড়ি ভেঙে বিপর্যয়। মালাড এলাকায় ২-৩টি বাড়ি ভেঙে অন্তত ৬ জনের মৃত্যু। আহত আরও এক জন। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজে NDRF। আরও কেউ চাপা পড়েছেন কিনা, খতিয়ে দেখছেন উদ্ধারকারী দলের সদস্যরা। সকাল থেকেই মুম্বইয়ে প্রায় দিনভর দফায় দফায় ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে বেশ কিছু এলাকা। ব্যাহত হয় ট্রেন চলাচলও।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Live Focus